বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৪:৩৮ বিকাল
বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর

নগরের খুলশী থানা পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন- রকি হোসেন পিচ্চি, মনির হোসেন ও আবুল হাসান প্রকাশ কালা হাসান।

চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পুলিশের ওপর হামলার মামলায় আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত বগাসহ চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালত সূত্র জানায়, এ মামলায় ওয়াকিল হোসেন বগাসহ ১২ জন এজাহারভুক্ত আসামির রিমান্ড আবেদন করা হয়েছিল।

শুনানি শেষে চারজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বাকি আটজনের রিমান্ড আবেদন নামঞ্জুর করা হয়।

এর আগে গত সেপ্টেম্বরে পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় ওয়াকিল হোসেন বগাকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালালে অনুসারীরা সড়ক অবরোধ করেন। এ সময় পুলিশের ওপর হামলা ও পুলিশের একটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

Feb2
Feb2