আনোয়ারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ছয় নেতাকর্মী গ্রেপ্তার
চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী।
এরআগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার শোলকাটা এলাকার শাখাওয়াত হোসেন ওরফে শাকিল (৪৫), তৈলারদ্বীপ এলাকার মো. রিকু (৩৬), মো. আরাফাত (২১) ও মো. লিটন (৩৪), বারখাইন এলাকার সাজ্জাদ মালেকী (২৯) এবং বরুমছড়া এলাকার মো. সেলিম ওরফে হুমায়ূন কবির সেলিম (৩৮)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
২৪ঘণ্টা/আনোয়ারা/জেআই



আপনার মতামত লিখুন