ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৪:৫০ বিকাল
ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬

ইরানের পূর্বাঞ্চলে গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। রবিবার (১৫ নভেম্বর) ইরাক সীমান্তসংলগ্ন আব্দানান ও দেহলোরান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা ইরনার (আইআরএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিরা একটি গ্যাস পরিশোধনাগারের কর্মী। কর্মীদের বহনকারী বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে। তবে কী কারণে বাসটি উল্টে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় এক কর্মকর্তা ইরনাকে জানান, বাসটি উল্টে যাওয়ার ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে এবং ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

এদিকে, ইরানের সড়ক অবকাঠামোর দুর্বলতা দেশটিতে সড়ক দুর্ঘটনার অন্যতম উদ্বেগের বিষয়। এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মার্চ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত এক বছরে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি হয়েছে।

সূত্র: বার্তাসংস্থা ইরনা

Feb2
Feb2