খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর দেয়া উপহার যথাযথ রক্ষণাবেক্ষণ করা তোমাদের দায়িত্ব:শিক্ষা উপমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২০, ২:৩৬ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর দেয়া উপহার যথাযথ রক্ষণাবেক্ষণ করা তোমাদের দায়িত্ব:শিক্ষা উপমন্ত্রী

মুজিব বর্ষের শুরুতে চট্টগ্রাম মহানগরীর শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার দেওয়া দশটি দ্বিতল বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

নগরের বহদ্দারহাট থেকে নিউমার্কেট ও অক্সিজেন থেকে আগ্রাবাদ রোডে দ্বিতল বাসগুলো চলবে। দূরত্ব যতই হউক শিক্ষার্থীদের জন্যে ভাড়া মাত্র ৫ টাকা। মুজিববর্ষের শুরুতেই পাওয়া এ উপহার পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় চট্টগ্রাম এম,এ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম থেকে এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।

বেলুন উড়িয়ে বাস সার্ভিসের উদ্বোধন

চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি এবং বিশেষ অতিথি হিসেবে জিপিএইচ ইস্পাত লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলমাস শিমুল উপস্থিত ছিলন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা উপমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই উপহার যথাযথ রক্ষণাবেক্ষণ করা তোমাদের দায়িত্ব। মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী তোমাদের জন্য দশটি বাস উপহার দিয়ে তিনি তার কথা রেখেছেন, তোমাদের উচিত হবে পড়াশোনা করে যোগ্য মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হয়ে তার মর্যাদা রক্ষা করা।

ফিতা কেটে বাস সার্ভিসের উদ্ধোধন করে অতিথিদের নিয়ে বাসের সিটে বসেন শিক্ষা উপমন্ত্রী

উপমন্ত্রী বলেন, আমাদের মধ্যে একটি মানসিকতা রয়েছে। স্কুল-কলেজ শেষ করে আমাদের বড় বড় চাকরি পেতে হবে, সরকারি বড় পদে যেতে হবে। এই যে চিন্তাটা, অত্যন্ত সংকীর্ণ চিন্তা। তোমাদের সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করতে হবে। শিক্ষাজীবন শেষ করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে কোনো লজ্জা নেই। কোনো পেশাকে ছোট করে দেখা উচিত নয়।

তিনি বলেন, বড় বড় নেতাদের পিছনে ঘুরাঘুরি করা ছাত্রনেতাদের কাজ নয়। ছাত্র-ছাত্রীরা কি চায় সে জিনিসটা জানতে হবে। গঠনমূলক রাজনীতি করলে অবশ্যই ছাত্ররাজনীতির প্রতি আস্থা আসবে এবং ছাত্ররাজনীতি সার্থক হবে।

আলোচনা সভা শেষে বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী।

প্রধানমন্ত্রী কর্তৃক উপহার দেয়া বাস

উদ্বোধিত দশটি বাস নগরের দুটি রোডে মর্নিং এবং ডে শিফটে স্কুল শুরু এবং ছুটির সময়ে চলাচল করবে। প্রতিটি বাসে ৭৫টি আসনের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুল পোশাক পরিহিত অবস্থায় বাসে উঠতে হবে। প্রতিটি বাসে ছয়টি সিসিটিভি ক্যামেরা রয়েছে,যা জেলা প্রশাসক কার্যালয় থেকে পর্যবেক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যে কোনো দূরত্বে মাত্র পাঁচ টাকায় ভাড়ায় চলাচল করতে পারবে। এ বাসে কোনো সুপারভাইজার কিংবা কোনো টিকিট কাউন্টার থাকবে না। শিক্ষার্থীরা স্বেচ্ছায় কাউন্টারে পাঁচ টাকা ভাড়া দিয়ে দিবে।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…