খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চুয়েটের স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী প্রাণবন্ত জুরি সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২০, ৫:১২ অপরাহ্ণ
চুয়েটের স্থাপত্য বিভাগের দুইদিনব্যাপী প্রাণবন্ত জুরি সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)-এর স্থাপত্য বিভাগের ‘১৩ ব্যাচের দুইদিনব্যাপী ৫ম সমাপনী উন্মুক্ত জুরি সম্প্রতি (২২-২৩ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে সুচনাপর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।

এবারের জুরিতে বিচারক ছিলেন বাংলাদেশের স্বনামধন্য স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি ড. কাজী আজিজুল মাওলা ও সহযোগী অধ্যাপক স্থপতি মাহমুদুল আনোয়ার রিয়াদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক স্থপতি ড. শেখ সিরাজুল হাকিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান পরিকল্পনাবিদ স্থপতি শাহিনুল ইসলাম খান।

বিভাগের সহকারী অধ্যাপক কানু কুমার দাশের সঞ্চলনায় জুরিতে বিভিন্ন সমসাময়িক বিষয়সহ স্থাপত্যের বিভিন্ন প্রকল্প উপস্থাপন করেন শেষ বর্ষের শিক্ষার্থীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, বাংলদেশের মত স্বল্পোন্নত দেশে পরিকল্পিতভাবে সুষম উন্নয়নে স্থপতিদের ভুমিকা অপরিসীম ও অপরিহার্য। চুয়েট স্থাপত্য বিভাগ মানসম্মত স্থপতি তৈরীর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে নবনির্মিত শামসেন নাহার খান হল এবং টিএসসি’র অত্যাধুনিক ও পরিবেশবান্ধব স্থাপত্যশৈলী প্রমাণ করে দিয়েছে চুয়েটের স্থাপত্য বিভাগের সক্ষমতা।

সুচনাপর্বে স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস শিক্ষার্থীদের স্থাপত্য পেশায় প্রবেশের জন্য প্রস্তুত হতে বলেন পাশাপাশি এ ব্যাপারে দিকনির্দেশনাও দেন। স্থাপত্যের শাস্ত্রীয় রূপ কি হওয়া উচিৎ তার ব্যাখ্যা করেন বক্তব্য ও অংকনের মাধ্যমে। স্থাপত্য মৌলিক উপাদানের সমন্বয় সাধন করে কাজ করার পাশাপাশি ভালো স্থাপত্য উদাহরণ দিয়ে স্থাপত্যের আধুুনিকতা বিষয়ে পরার্মশ দেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ভবনে আলো-বাতাসের ব্যবহার, প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়া, নগরীর সকল জনগণের জন্য সমসুযোগে চিন্তা করতে হবে। মনে করিয়ে দেন মানুষের পঞ্চেন্দ্রিয় যেন স্থাপত্যের মাধ্যমে সঠিক সংবেদনশীল হয়।

উক্ত জুরিতে বিভাগীয় প্রকল্প সুপারভাইজর ও সহকারী অধ্যাপক মো. মুস্তাফিজ আল মামুন, সজীব পাল, মো. নাজমুল লতিফ, বিপ্লব কান্তি বিশ্বাস, শায়লা শারমিন ও প্রভাষক অমিত ইমতিয়াজ জুরিতে অংশ নেন। এছাড়া সাবেক বিভাগীয় প্রধান সুলতান মোহাম্মদ ফারুক, সহকারী অধ্যাপক দেবশ্রী মন্ডল এবং বিভাগের প্রভাষক শুভ্র দাশ, সৈয়দা তাহমিনা তাসমিন, মুর্ছনা মাধুরী, রাহানাত আরা জাফরসহ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক, স্থপতি ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

জুরিতে বিশেষজ্ঞরা ভবনে আলো-বাতাসের ব্যবহার ও প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…