জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯, ৬:০১ সন্ধ্যা
জিয়াউল হক মাইজভাণ্ডারীর ওরশ উপলক্ষে রাউজানে খতমে কোরআন ও শিক্ষাসামগ্রী বিতরণ

.jpeg

মহান ২৬ আশ্বিন বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১তম বার্ষিক ওরশ উপলক্ষে রাউজান উপজেলার বিভিন্ন মসজিদে খতমে কোরআন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৪ অক্টোবর শুক্রবার সকালে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ রাউজান উপজেলার অধিন ৪৯ টি শাখা কমিটির উদ্যোগে স্ব-স্ব এলাকার প্রতিটি মসজিদ এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিল আয়োজন করা হয়।

এসব খতমে কোরআন ও মিলাদ মাহফিলে প্রত্যেকটি শাখার সভাপতি -সম্পাদক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রশিদাপাড়া শাখার উদ্যোগে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ )”র ৩১ তম বার্ষিক উরস শরীফ উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি আব্দুল নবী মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইউছুপ আলী।

বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য মাষ্টার জাহাঈীর আলম চৌধুরী, রাশেদ তালুকদার, মোঃ জামাল উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, আব্দুল খালেক চৌধুরী প্রমুখ।

Feb2
Feb2