খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুবি ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সমিক,সচিব আশরাফুল

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০, ৭:০৫ অপরাহ্ণ
কুবি ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক সমিক,সচিব আশরাফুল

তাসফিক আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টে বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট অ্যালামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে।

১ম ব্যাচের শিক্ষার্থী সমিক হাসানকে আহ্বায়ক এবং ২য় ব্যাচের শিক্ষার্থী আশরাফুল হককে সদস্য সচিব করে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

গত রোববার বিভাগের ১ম থেকে ৮ম ব্যাচের সাবেক শিক্ষার্থীদের উন্মুক্ত আলোচনার ভিত্তিতে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করে গনতান্ত্রিকভাবে পূর্নাঙ্গ কমিটি করে দায়িত্ব হস্তান্তর করবে বলে আশাবাদ ব্যাক্ত করে।

কমিটির অন্যান্যরা হলো যুগ্ম আহ্বায়কঃ শহিদুল ওসমান মাসুম(১ম ব্যাচ), সিদ্দিকুর রহমান (১ম ব্যাচ), রফিকুল ইসলাম রাজীব(১ম ব্যাচ), মহিন উদ্দিন (১ম ব্যাচ), খায়রুল মুন্সী (১ম ব্যাচ), মোস্তাফিজুর রহমান (১ম ব্যাচ), জাহিদ হাসান (২য় ব্যাচ), শামিম আল আজিজ লেলিন(২য় ব্যাচ), তানিয়া আক্তার (২য় ব্যাচ), কামরুল হাসান(২য় ব্যাচ), জাহাঙ্গীর আলম উজ্জ্বল(৩য় ব্যাচ), আব্দুর রহমান ইফতি(৩য় ব্যাচ), মোশাররফ হোসাইন(৪র্থ ব্যাচ)।

সদস্যঃ জিন্নাত মহসিন (৪র্থ ব্যাচ), সাইফুল ইসলাম সুসাত(৪র্থ ব্যাচ), সঙ্গীতা বসাক(৪র্থ ব্যাচ) মৌরি বৈদ্য(৪র্থ ব্যাচ), রফিকুল ইসলাম ইমু(৫ম ব্যাচ), বিজয় সরকার(৫ম ব্যাচ), রেবেকা সুলতানা(৫ম ব্যাচ), তানভীর আহমেদ (৬ষ্ঠ ব্যাচ), আইনুন নিশাত চৌধুরী(৬ষ্ঠ ব্যাচ), রাজীব হোসাইন সানি(৭ম ব্যাচ), সাহবাজ ইবরাহীম সানি(৮ম ব্যাচ)।

কমিটি গঠনের পর তা বিভাগের প্রধান ড. আহসান উল্যাহর নিকট পেশ করা হয়। এসময় তিনি কমিটির সকলকে অভিনন্দন জানান এবং সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…