চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে ফের আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর
চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে ফের আগুন

চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে কয়েকদিনের ব্যবধানে আবারও আগুন লেগেছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে আগুনে সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

চট্টগাম ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে গত ২৮ জানুয়ারি চট্টগ্রামের মির্জাপোল বস্তিতে আগুন পুড়ে যায় আড়াই থেকে তিনশ’ কাঁচাপাকা ঘর। সব হারিয়ে নিঃস্ব কয়েক হাজার মানুষ। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Feb2
Feb2