খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পেট্রোল পাম্পে ডাকাতীর ঘটনায় আটক ডাকাতের আদালতে স্বীকারোক্তি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২০, ৩:০১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে পেট্রোল পাম্পে ডাকাতীর ঘটনায় আটক ডাকাতের আদালতে স্বীকারোক্তি

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বারআউলিয়া পেট্রোল পাম্পে সংগঠিত ডাকাতির ঘটনায়
গ্রেপ্তারকৃত আরো এক ডাকাত সাইফুল ইসলাম বিপ্লব (২৩) বৃহস্পতিবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্ধী প্রদান করেছে।

বিপ্লব উপজেলার সোনাইছড়ি বক্তারপাড়া গ্রামের মৃত মোঃ ইউসুফের ছেলে।

সীতাকুণ্ড থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা জানান, বিপ্লব একজন দুর্ধর্ষ ডাকাত । বুধবার রাতে পুলিশের হাতে গ্রেপ্তারের পরই সে পুলিশের কাছে তার জড়িত থাকার কথা স্বীকার করে।

শেষে বৃহস্পতিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ এর মোঃ শহীদুল্লাহ এর আদালতে সে স্বীকারোক্তি দিয়ে বিপ্লব জানায় যে, সে আসলে একজন শিপইয়ার্ড শ্রমিক। সোনাইছড়ি এলাকার একটি ইয়ার্ডে চাকুরি করে সে। তবে মাঝে মাঝে বিভিন্ন স্থানে চুরিও করত সে। বারআউলিয়ায় একজন ডাকাত সর্দার আছে। চাকুরি শেষে আড্ডা দিতে গিয়ে তার সাথে পরিচয়। এরপর তার নেতৃত্বেই ডাকাতি শুরু করে। ইতিমধ্যে সে বেশ কিছু ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপকর্ম করেছে। তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মোট ৪টি মামলা থাকলেও ডাকাতির ঘটনায় সে এবারই প্রথম গ্রেপ্তার হয়েছে।

ওসি আরো জানান, রবিবার ঐ ডাকাতির পর বিপ্লবসহ এ পর্যন্ত মোট ৩ আসামি গ্রেপ্তার হয়েছে। তাদের মধ্যে গত বুধবারও এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে।

মামলার তদন্তকারী অফিসার সীতাকুণ্ড থানার ওসি (অপারেশন) মোঃ আবুল কালাম বলেন, এ ডাকাতির ঘটনার পর এডিশনাল এসপি শম্পা রানী সাহা ও ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা ডাকাতদের বিরুদ্ধে কড়া অভিযান শুরু করেন। তাদের নেতৃত্বে ওসি (তদন্ত) শামীম শেখ, ওসি (ইন্টিলিজেন্স) সুমন বণিক ও আমিসহ অন্য অফিসাররা প্রতিদিন সারারাত অভিযান পরিচালনা করছি। এতে তিন রাতে ৩ আসামি গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার আমি বিপ্লবকে
আদালতে নিয়ে গেলে সে ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে জবানবন্ধী দিয়েছে। এ সময় সে জানিয়েছে, সে একজন শিপইয়ার্ড শ্রমিক। তরে রাতে চুরি ও ডাকাতি করে। তার বিরুদ্ধে ৪টি মামলা থাকলেও এর আগে সে গ্রেপ্তার হয়নি। তার কাছ থেকে অন্য ডাকাতদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তারাও অতি শীঘ্রই আইনের আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

উল্লেখ যে, গত শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বারআউলিয়া হাইওয়ে থানার পাশের ‘বারআউলিয়া পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনা ঘটে।

রাত তিন টার সময় তাদের ৮সদস্যের একটি ডাকাত দল দেশিয় অস্ত্র নিয়ে পেট্রোল পাম্পে এসে কর্মচারীদের মারধর করে ১লাখ ৭২ হাজার টাকা লুট করা হয়েছে বলে থানায় মামলা করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…