আমিরাতে যাত্রা করলো বাংলাদেশ শিল্পী সমিতি ইউএই
ওবায়দুল হক মানিক, আরব আমিরা থেকে : দেশ পরিচয়টা সবারি এক। দূর বা কাছে যেখানেই থাকি আমরা লাল-সবুজের সদস্য। এখানে সমাজনীতি, রাজনীতি, সংস্কৃতি অথবা দলমতে সব যেনো লাল সবুজের ফিতেয় বাঁধা সংসার।
নিজেদের সংস্কৃতি, চিন্তা, স্বপ্ন আর পারস্পরিক বন্ধনের এ দিকটি প্রবাসেও ঐক্যবদ্ধভাবে তুলে ধরতে হবে।’ ঐক্যবদ্ধ বাংলাদেশী কমিউনিটি গড়ার পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বাংলাদেশী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশের রয়েছে হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতি আর গৌরবের ইতিহাস। প্রজন্মের সামনে আমাদের সে মূল্যবান সম্পদগুলো তুলে ধরতে হবে।
এই প্রথম বারের মতো সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি সংগীত শিল্পীদের নিয়ে বাংলাদেশ শিল্পী সমিতি(ইউএই)গঠিত শিল্পীরা এমন মন্তব্য করেন।।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) শারজাহ’র মাম রেস্টুরেন্টে সকলের উপস্থিতে ২০২০ সালের নতুন কমিটি গঠিত হয়। এতে মোহাম্মদ জাবেদ মাসুমকে সভাপতি মোহাম্মদ আলি এমরান(আবির)কে সাধারণ সম্পাদক ও সানি মজুমদারকে সাংগঠিন সম্পাদক করে এক পুরনাজ্ঞ কমিটি গঠিত হয়।
কমিটিতে যারা রয়েছেন উপদেষ্টা মিসেস ইয়ামিন ইস লাম(মেরুনা), মোহাম্মদ জসিম উদ্দিন (পলাশ), মোহাম্মদ শামশুল আরিফিন(পিয়ারা), সভাপতি মোহাম্মদ জাবেদ মাসুম, সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, বঙ্গ শিমুল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি ইমরান (আবির), যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রাশেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক সানি মজুমদার, সহ সাংগঠনিক সম্পাদক সরোওয়ার জাবেদ, সাংস্কৃতিক সম্পাদক সামিদা চৌধুরী(পপি),
মহিলা সম্পাদক আরিফা নুসরাত, সহ-সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তালহা, অর্থ-সম্পাদক সনিয়া সামিয়া, যোগাযোগ সম্পাদক মোহাম্মদ কাজি সালাহ উদ্দিন, সহ-যোগাযোগ সম্পাদক শিপন কর্মকার, দপ্তর সম্পাদক সম্পা শফিক, সহ-দপ্তর সম্পাদক আরকি আহাম্মেদ। নির্বাহী সম্পাদক অনিন্দিতা খান(সুমি), সাবরিনা মেহরিন টুম্পা,জেরিন তামান্না,সেলিম চৌধু রী,অজিৎ কুমার রায়,সৈয়দ আরিফ,রন্জিত বডুয়া ও নুর ফারুক।


আপনার মতামত লিখুন