খুঁজুন
বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসকে কেন্দ্র করে মাস্ক মজুদদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান : সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৭:১২ অপরাহ্ণ
করোনাভাইরাসকে কেন্দ্র করে মাস্ক মজুদদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান : সুজন

করোনাভাইরাসকে কেন্দ্র করে মাস্ক মজুদদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে নগরীর রেয়াজউদ্দিন বাজারস্থ হোটেল প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল এর সামনে করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক সাবান দিয়ে হাত ধোয়া কর্মসূচী, মাস্ক ও প্রচারপত্র বিতরণ শীর্ষক প্রচারণায় উপরোক্ত মন্তব্য করেন।

এ সময় সুজন বলেন, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চট্টগ্রামে আর্ন্তজাতিক সমুদ্র বন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ বিভিন্ন ভারী শিল্প কারখানা অবস্থিত। প্রতিদিন আমদানি রপ্তানির কারণে বিভিন্ন দেশের জাহাজ চট্টগ্রাম বন্দরে অবস্থান করে। তাছাড়া বাংলাদেশসহ চট্টগ্রামের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চীনা নাগরিকগণ সরাসরি জড়িত। তাই চট্টগ্রামের গুরুত্ব এবং নগরীতে বসবাসরত জনগনকে সচেতন করার জন্য নাগরিক উদ্যোগের পক্ষ থেকে আমরা দ্রুততার সাথে জনসচেতনতামূলক কর্মকান্ড শুরু করেছি।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, করোনাভাইরাসকে কেন্দ্র করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী হঠাৎ করেই মাস্কের কৃত্রিম সংকট সৃষ্টি করে অহেতুক জনগনের কাছ থেকে ইচ্ছেমতো গলাকাটা দাম আদায় করছে। এভাবে বিভিন্ন সংকটকে সামনে রেখে এমনকি পবিত্র রমজান মাসের চাহিদাকেও পুঁজি করে কতিপয় সিন্ডিকেট ব্যবসায়ী বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে জনগনকে ভোগান্তিতে ফেলে। যা মানবতা বিরোধী অপরাধের সামিল।

তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যখনই এ ধরনের কোন পরিস্থিতির সৃষ্টি হয় তখন চট্টগ্রাম চেম্বার এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ না করে বিভিন্ন কলাকৌশলে এসব মজুদদার, লুটেরা, মুনাফাখোর ও ভেজাল খাদ্য উৎপাদকারীদের আশ্রয় প্রশ্রয় দান করে। তারা মূলত চট্টগ্রাম চেম্বারকে নিজেদের ভাগ্য গড়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করে। যার ফলে অনেক পুরোনো ব্যবসায়ী এবং শিল্পপতিরা এ চেম্বার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তিনি কতিপয় অসাধু ব্যবসায়ীদের এহেন মনোবৃত্তি পরিহার করার আহবান জানান।

তিনি সিটি কর্পোরেশনকে করোনাভাইরাস প্রতিরোধ করার জন্য নিয়মিত আবর্জনা অপসারণ, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস সহ আগামী রমজান মাস পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহণ করার অনুরোধ জানান। এছাড়াও বায়ু দূষণেও দুর্ভোগে আছেন নগরবাসী। সম্প্রতি বায়ু দূষণের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়োজিত ঠিকাদারকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। তাই নগরবাসীর স্বাস্থ্য সেবা রক্ষার্থে নগরীর যেসব এলাকায় উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে সেসব এলাকায় নিয়মিত পানি ছিটানোরও বিনীত আবেদন জানান তিনি।

তিনি করোনাভাইরাসকে অগ্রাধিকার বিবেচনায় নিয়ে বিভিন্ন দাতব্য সংস্থা, সেবা সংস্থা সহ সামাজিক সংগঠনকে এগিয়ে আসার আহবান জানান।

সচেতনতামূলক সভা শেষে তিনি উপস্থিত প্যারামাউন্ট গ্রুপের চেয়ারম্যান অধ্যক্ষ ডা. আবদুল করিমকে জীবানুনাশক তরল সাবান দিয়ে হাত ধুইয়ে কর্মসূচীর আনুষ্টানিক উদ্বোধন করেন।

পরবর্তীতে সিটি কর্পোরেশনের ময়লা আবর্জনা গাড়ীর চালক এবং পরিচ্ছন্নতাকর্মীদেরও তরল সাবান দিয়ে হাত ধুইয়ে দেন এবং মাস্ক লাগিয়ে দেন। তিনি পরিচ্ছন্নতাকর্মীদের ময়লা আবর্জনা বহন করার সময় তেরপলিন লাগানোর জন্য বিশেষ আহবান জানান।

তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজারের সম্মূখে উপস্থিত বিক্রেতাদেরও তরল সাবান দিয়ে হাত ধুইয়ে দেন এবং মাস্ক পড়িয়ে দেন। উপস্থিত বিক্রেতাদের তৈরী করা খোলা খাবার প্লাষ্টিক দিয়ে ঢেকে দেন ও খাবার বিক্রয়ের সময় গ্লাভস ব্যবহার করার অনুরোধ জানান।

বিক্রেতাগণ হাসিমুখে সুজনের অনুরোধে সম্মত হন এবং খোলা খাবার বিক্রি না করার অঙ্গীকার করেন।

ব্যাতিক্রমী এ আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ডা. আবদুল করিম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, ন্যাপ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাশ গুপ্ত, হাজী মোঃ ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, এস এম আবু তাহের, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, আব্দুস সালাম মাসুম, শওকত হোসেন মুন্না, এ.এস.এম জাহিদ হোসেন, জাহেদ আহমদ চৌধুরী, ডা. অঞ্জন কুমার দাশ, রফিকুল মান্নান জুয়েল, অনির্বাণ দাশ বাবু, সাইফুল্লাহ আনছারী, সফি আলম বাদশা, রকিবুল আলম সাজ্জী, আশিকুন্নবী চৌধুরী, লোকমান হোসেন, মহানগর নগর ছাত্রলীগ সভাপতি এম ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি জয়নাল উদ্দিন জাহেদ, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, ফয়সাল সাজ্জাদ, ফরহাদ সায়েম, মোঃ কাইয়ুম, মনিরুল হক মুন্না, সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, মীর মোহাম্মদ ইমতিয়াজ, আব্দুল্লাহ আল নোমান সাইফ, মাহবুব আলম, মোঃ আলী মিঠু, আব্দুল মালেক, হাবিবুর রহমান, সালাউদ্দিন জিকু, কামরুল হাসান রানা প্রমূখ।

Feb2

আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হব: খলিলুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
আমি সব সদস্য রাষ্ট্রের সভাপতি হব: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে মর্যাদাপূর্ণ বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, তিনি বিশ্বমঞ্চে কোনো নির্দিষ্ট পক্ষের নয়, বরং সমস্ত সদস্য রাষ্ট্রের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নিজের দায়িত্বকালীন সময়ে সকল সদস্য দেশকে সমানভাবে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যক্তিগত কোনো মতামতকে তিনি প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলি (পিজিএ) হিসেবে নিজের পেশাগত কাজে বিন্দুমাত্র হস্তক্ষেপ করতে দেবেন না।

মঙ্গলবার (২ জুন) আন্তর্জাতিক এই নির্বাচনে জয়লাভের পর জাতিসংঘ সদরদপ্তরে প্রদত্ত এক আনুষ্ঠানিক বক্তৃতায় নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান এসব কথা বলেন। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিসকে পরাজিত করে সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর ১৯০টি ভোটের মধ্যে খলিলুর রহমান লাভ করেন ৯৯টি ভোট এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আন্দ্রেজ কাকাউরিস পান ৯১টি ভোট। ফলে ৮ ভোটের ব্যবধানে সাইপ্রাসের প্রার্থীকে পেছনে ফেলে গৌরবময় এই জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। আগামী এক বছর অর্থাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনজুড়ে তিনি এই সভাপতির গুরুদায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের ওপর বিশ্ববাসীর আস্থা পুনর্প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দিয়ে নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে ছয়টি মূল স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন। তিনি উল্লেখ করেন, জাতিসংঘ এমন এক সময়ে এসে তার নবম দশকে পদার্পণ করছে, যখন বিভিন্ন দিক থেকে এই বিশ্ব সংস্থার কার্যকারিতা ও আস্থার জায়গাটি বড় ধরনের পরীক্ষার সম্মুখীন। যে সংস্থার মূল লক্ষ্যই ছিল পরবর্তী প্রজন্মকে সংঘাত আর যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা করা, বর্তমান সময়ে এসেও সেই যুদ্ধ ও সংঘাত বিশ্বজুড়ে অসংখ্য মানুষকে অবর্ণনীয় দুর্ভোগের মুখে ফেলছে।

খলিলুর রহমান তাঁর বক্তব্যে বিশ্ব রাজনীতির বর্তমান সংকটের কথা তুলে ধরে বলেন, বহুপাক্ষিকতা যখন নানাবিধ প্রতিকূল চাপের মুখে রয়েছে এবং আর্থিক সংকটের কারণে সংস্থাটি তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতিগুলো পূরণে ব্যর্থ হচ্ছে, ঠিক তখনই এই বৈশ্বিক সংকটগুলো দৃশ্যমান হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নিজের কাজের প্রতি সম্পূর্ণ একাগ্র থাকার দৃঢ় প্রতিশ্রুতি দেন তিনি। বিশেষ করে জাতিসংঘে যেসব দেশের প্রতিনিধিদল বা মিশন আকারে ছোট, তাদের সহায়তার জন্য একটি বিশেষ দল গঠন করাকে তিনি নিজের অন্যতম অগ্রাধিকার হিসেবে বিবেচনা করবেন বলে জানান।

ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, আগামী অধিবেশনের সভাপতি হিসেবে তিনি তাঁর ভিশন স্টেটমেন্ট বা দূরদর্শী ইশতেহারে উল্লিখিত প্রধান ছয়টি অগ্রাধিকার নিয়ে কাজ করবেন। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে—শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা; টেকসই উন্নয়ন এবং এসডিজি লক্ষ্যমাত্রা ত্বরান্বিতকরণ; জলবায়ু স্থিতিস্থাপকতা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিতকরণ; মানবাধিকার রক্ষা, মানবিক কর্মকাণ্ড, শরণার্থী ও অভিবাসী ইস্যু পরিচালনা; ডিজিটাল গভর্ন্যান্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহার এবং নবায়নযোগ্য বহুপাক্ষিকতা, ইউএন ৮০ সংস্কার ও একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক শাসন ব্যবস্থা গড়ে তোলা।

সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৮:২৯ অপরাহ্ণ
সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

দেশের সামগ্রিক বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম আরও জোরদার ও কার্যকর করতে রাজধানী ঢাকাসহ সারা দেশের সব শপিংমল, বিপণিবিতান, মার্কেট ও খুচরা দোকানপাট আবারও প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার কঠোর নির্দেশ দিয়েছে সরকার। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও ক্রেতাদের সুবিধার্থে সাময়িকভাবে খোলা রাখার যে বিশেষ সময়সীমা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় আজ সোমবার (১ জুন) থেকে নতুন করে এই নির্দেশনা পুরো দেশে কার্যকর করা হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ-সংক্রান্ত একটি জরুরি সরকারি আদেশ জারি করা হয়েছে। এই বিশেষ নির্দেশনাটি অনতিবিলম্বে মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের (ডিসি) কাছে সরকারি চিঠি পাঠানো হয়েছে।

বিদ্যুৎ বিভাগের আদেশে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, এর আগে দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক রাখতে শপিংমল, মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত সফলভাবে কার্যকর ছিল। তবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসা-বাণিজ্যের বিপুল পরিধি ও সাধারণ মানুষের কেনাকাটার সুবিধার্থে সাময়িকভাবে সেই সময়সীমা বৃদ্ধি করে রাত ১০টা পর্যন্ত করা হয়েছিল।

নতুন নির্দেশনায় জানানো হয়েছে, ঈদ উৎসব ও উৎসব-পরবর্তী বিশেষ সুবিধার নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ায় ১ জুন থেকে আবারও সরকারের আগের মূল সিদ্ধান্তটি পুনর্বহাল করা হলো। এর ফলে এখন থেকে রাত ১০টার পরিবর্তে দেশের সব ধরণের ছোট-বড় শপিংমল, সুপার শপ, মার্কেট ও কাঁচাবাজারকে ঠিক সন্ধ্যা ৭টার মধ্যে তাদের সব ধরণের বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ শেষ করতে হবে।

বিদ্যুৎ ব্যবহারে সর্বোচ্চ অপচয় রোধ ও সাশ্রয় নিশ্চিত করতে শপিংমলের পাশাপাশি আরও কিছু কড়া বিধিনিষেধ আরোপ করেছে বিদ্যুৎ বিভাগ। নতুন আদেশ অনুযায়ী, দেশের সব ধরনের বাণিজ্যিক বিলবোর্ড ও বিজ্ঞাপনের ডিজিটাল আলোকসজ্জা প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যেই বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য স্থানীয় মেলা, জাতীয় বাণিজ্য মেলা এবং যেকোনো ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান বা কনসার্টও সন্ধ্যা ৭টার মধ্যে সম্পূর্ণ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট সব প্রশাসনিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে এই নির্দেশনাটি শতভাগ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিশেষ অনুরোধ জানিয়েছে।

তোফায়েল আহমেদ মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
তোফায়েল আহমেদ মারা গেছেন

প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ (সোমবার) বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন মৃত্যুর খবরটি নিশ্চিত করে বলেন, বিকেল ৪টায় তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বর্ষীয়ান এ রাজনীতিবিদ দীর্ঘদিন প্যারালাইজডসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। গুরুতর অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি লাইফ সাপোর্টে ছিলেন। সে দিনই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। অবশ্য পরবর্তীতে চিকিৎসকরা বিষয়টি নাকচ করে এ বিষয়ে ব্যাখ্যা দেন।