দুবাইয়ে হাটহাজারী প্রবাসীদের মিলনমেলা অনুষ্ঠিত
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : দুবাইয়ে হাটহাজারী ছিপাতলী ইউনিয়ন প্রবাসীদের মিলনমেলা গত শুক্রবার দুবাই পন্ড পার্কে অনুষ্ঠিত হয়।
মেলায় আরব আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে স্বরপরিবারে অসংখ্য প্রবাসীর উপস্থিতি ছিল অবাক করার মতো।
মেলায় ছিল বাংলা সংস্কৃতি ঐতিহ্যের পিঠা উৎসব, ছোট ছেলে-মেয়েদের নানারকম খেলাধুলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান।
দুপুরের খাবারের আয়োজনের পরিবেশনা ছিল খুবই চমৎকার।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সোহরাব হোসেন চৌধুরী নোমান, ছিপাতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী দোস্ত মোহাম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহাদাত হোসেন, বিশিষ্ট সংগঠক নিজাম উদ্দিন, জাফর আলম, হাটহাজারী সমিতি ইউএই উপদেষ্টা শামসুল আলম, হাটহাজারী সমিতি ইউএই সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ ওসমান,প্রসাস এর সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সিপ্লাস ইউএই প্রতিনিধি ইশতেয়াক আসিফ, সাংবাদিক আজিমুল গণি, হাজী মাহাবুব আলম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইয়াসিন, ইউএই স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হানিফ সিকদার, মোহাম্মদ লিটন, মোহাম্মদ মুজিব, মোহাম্মদ মুজিবুল হক মনজু, মোহাম্মদ খোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, আরব আমিরাতে অবস্থানরত হাটহাজারী ছিপাতলী প্রবাসীদের একত্রিত করে দেশীয় সংস্কৃতি ঐতিহ্য তুলে ধরা এবং সোহাদ্যপূর্ন এই মিলন মেলা করাই হচ্ছে এই আয়োজনের মূল লক্ষ্য উদ্দেশ্য।


আপনার মতামত লিখুন