খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নাসিমের রেকর্ড গড়া হ্যাটট্রিকে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২০, ৭:০৮ অপরাহ্ণ
নাসিমের রেকর্ড গড়া হ্যাটট্রিকে ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

পাকিস্তান সফরে প্রথম টেস্টের প্রথম ইনিংসের ব্যর্থতার পর পরাজয় এড়ানো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশ দলের ব্যাটিংয়ের নাজুক অবস্থা। পরাজয় তো বটেই, টাইগারদের লড়তে হচ্ছে ইনিংস পরাজয় এড়ানোর জন্য।

জোড়া অর্ধ-শতক ও জোড়া শতকের পর বাংলাদেশের জন্য লড়াইটাকে কঠিন করে তোলেন নাসিম শাহ। তরুণ এই পেসার সর্বকনিষ্ঠ বোলার হিসেবে হ্যাটট্রিকের কীর্তি গড়েন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ রিয়াদকে সাজঘরে ফিরিয়ে।

তৃতীয় দিন শেষে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ৮৬ রানে পিছিয়ে রয়েছে। ৪৫ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে মুমিনুল হকের দলের সংগ্রহ ১২৬ রান। মুমিনুল ৩৭ ও লিটন শূন্য রানে ক্রিজে রয়েছেন।

শুরুতে তামিম ইকবাল ও সাইফ হাসান ভালো শুরুর ইঙ্গিতই দিচ্ছিলেন। তবে সাইফ ১৬ ও তামিম ৩৪ রান করে আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেই চাপ আরও বাড়ে নাসিম হ্যাটট্রিক করে বসলে। শান্ত ৩৮ রান করে সাজঘরে ফেরার সময়ও ইনিংস ব্যবধানে পরাজয় এড়ানো সহজ ছিল বাংলাদেশের জন্য। কিন্তু নাসিমের শিকার হয়ে তাইজুল ও রিয়াদ এবং এরপর মোহাম্মদ মিঠুন ইয়াসির শাহর শিকার হয়ে সাজঘরে ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

তাইজুল, রিয়াদ ও মিঠুন তিনজনের কেউই স্কোরবোর্ডে কোনো রান জড়ো করতে পারেননি। বাংলাদেশ যতটুকু আশাই ধারণ করছে, তার বাহক অধিনায়ক মুমিনুল। পরাজয়ের ব্যবধান কমাতে হলে লিটন দাসকে নিয়ে মূল লড়াই চালিয়ে যেতে হবে তাকেই।

তার আগে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে জড়ো করে ৪৪৫ রান। বাংলাদেশের পক্ষে আবু জায়েদ রাহী ও রুবেল হোসেন তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া তাইজুল পান দুটি উইকেট। বাংলাদেশের সুযোগ হাতছাড়ার সুবিধা আদায় করে পাকিস্তানের হয়ে শতক হাঁকান বাবর আজম (১৪৩) ও শান মাসুদ (১০০)। এছাড়া হাসির সোহাইল ৭৫ ও আসাদ শফিক ৬৫ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)

বাংলাদেশ ১ম ইনিংস- ২৩৩
মিঠুন ৬৩, শান্ত ৪৪, লিটন ৩৩
শাহীন ৫৩/৪, হারিস ১১/২

পাকিস্তান ১ম ইনিংস- ৪৪৫
বাবর ১৪৩, শান ১০০, হারিস ৭৫
রাহী ৮৬/৩, রুবেল ১১৩/৩

বাংলাদেশ ২য় ইনিংস- ১২৬/৬
শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, তামিম ৩৪
নাসিম ২৬/৪, ইয়াসির ৩৩/২

ইনিংস ব্যবধান এড়াতে বাংলাদেশের প্রয়োজন ৮৬ রান।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…