খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চসিক নির্বাচন : ১২ নং ওয়ার্ড কমিশনার পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাহবুব

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০, ৩:১৭ অপরাহ্ণ
চসিক নির্বাচন : ১২ নং ওয়ার্ড কমিশনার পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন মাহবুব

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন আগ্রহীরা। অনেকেই ইতিমধ্যে জমাও দিয়েছেন।

তারই লক্ষ্যে ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন সমাজসেবক, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা মাহাবুব আলম।

মাহাবুব আলম জানান, দীর্ঘ ৩০ বছর ধরে রাজনীতি করছি। এলাকার মানুষের কাছাকাছি থেকে তাদের সেবা করার চেষ্টা করছি। সরাইপাড়ার বতর্মান প্রধান সমস্যা হচ্ছে মাদক। পূর্বেও এলাকার সকলকে নিয়ে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচীতে অংশ নিয়েছিলাম। আমি কাউন্সিলর নির্বাচিত হলে এই মাদক নির্মূলে কাজ করবো। পুলিশ ও এলাকার জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে সত্যিকারের প্রতিরোধ গড়ে তুলবো।

মাহাবুব আলম আরো জানান, যুবকদের মাদকের থাবা হতে রক্ষা করতে তাদের খেলাধুলাসহ সুস্থ বিনোদনের ব্যবস্থা একান্ত প্রয়োজেন। আমি নিজেই একজন ক্রীড়া সংগঠক। তাই কিশোরদের খেলাধুলার ব্যবস্থা করে দিতে প্রতিষ্ঠা করেছিলাম ‘ঝর্ণা পাড়া একাদশ’। যা এখনও সমগ্র চট্টগ্রামে স্বনামধন্য ক্রীড়া সংগঠন।

তিনি আরো জানান, সরাইপাড়া নালা নর্দমাসহ ময়লা অপসারণে এখনও অনেক পিছিয়ে। অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা সৃ‌ষ্টি হয়। তাই এবিষয়টিও আমি গুরুত্বের সাথে দেখবো ইনশাআল্লাহ।

১২নং সরাইপাড়া ওয়ার্ডের আয়তন ৩ বর্গ মিলোমিটার। জনসংখ্যা ২ লক্ষ ৮০ হাজার হলেও, এখানকার মোট ভোটার ৫৩ হাজার ৩৬১জন।

আগামি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করা হবে বললেন আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান। আগামী ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…