খুঁজুন
, ,

সেবক হিসেবে সেবা করার সুযোগ দিন:রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 7 March, 2020, 10:19 pm
সেবক হিসেবে সেবা করার সুযোগ দিন:রেজাউল করিম

চট্টগ্রামবাসীর সেবক হিসেবে সেবা করতে সুযোগ চেয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর যে আস্থা রেখেছেন সেটাকে কাজে লাগিয়ে চট্টগ্রামে চলমান উন্নয়নকে আরো বেগবান করবো। আল্লাহ আমাকে একটা সুযোগ এনে দিয়েছেন, আপনাদের সহযোগিতা পেলে আমি কামিয়াব হবো বলে আশা করি।

আজ (৭ মার্চ) শনিবার সকালে নগরীর চান্দগাঁও থানার ওয়াছিয়া আহমাদিয়া সুন্নীয়া এতিমখানা ও মাদ্রাসার অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম. রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এক সময় চান্দগাঁও থানাসহ সব বৃহত্তর বাকলিয়া ছিল। এখন বিভক্ত হলেও আমরা সবাই বৃহত্তর বাকলিয়ার সন্তান। একটি ঘরে পাঁচজন ভাই থাকলে যেমন পাঁচ মতাদর্শে থাকতে পারে, আমাদের বাকলিয়াতেও অনেক ভাই ভিন্ন মতাদর্শে থাকতে পারে। কিন্তু পাঁচ ভাই যেমন ঘরে এসে এক সাথে বসে, তেমনিভাবে আমি আপনাদের ভাই, বন্ধু হিসাবে আমাকে একবার সেবক হিসেবে আপনাদের সেবা করার সুযোগ দিন। তাহলে সকলের মতামতের ভিত্তিতে একটি পরিকল্পিত আধুনিক চট্টগ্রাম গড়ে তুলবো।

তিনি বলেন, মৃত্যুর পর কেউ কিছু নিয়ে যেতে পারব না, আমাদের সাথে যাবে আমাদের ভালো কাজ। এ মাদ্রাসায় এতিম যেসব শিক্ষার্থী আছে, তাদের এলাকাবাসীকে দেখতে হবে। এদের কারো মা নেই, কারো বাবা নাই। এদের পাশে দাঁড়ালে সেটা হবে ছদকায়ে জারিয়া। এ কাজগুলো মৃত্যুর পর আমাদের সাথে যাবে।

মাদ্রাসার অধ্যক্ষ ছৈয়দ মুহাম্মদ আবু ছালেহের সভাপতিত্বে উপাধ্যক্ষ কাজী মফিজুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এম শামসুল আলম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম।

এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির আবদুর রশিদ ডিলার, মুসা সওদাগর, আবুল বশর সওদাগর, বদরুল আলম, আবু তাহের, শিক্ষক আবু তৈয়ব, রেজাউল করিম, আমিরুল ইসলাম, মুনিরুল হাসান, ইফফাৎ জাহান, চেমন আরা বেগম,আবদুল করিম, আবুল হোসাইন, নজরুল ইসলাম, হাসান ইমাম, আবদুল বারী, হাফেজ নুরুল আলম, মুহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

অসুস্থ প্রবীণ আ’লীগ নেতাকে দেখতে গেলেন মেয়র প্রার্থী রেজাউল করিম

অসুস্থ প্রবীণ আওয়ামীলীগ নেতা, বঙ্গবন্ধুর স্লেহভাজন ফকির মোহাম্মদ চৌধুরী (ফকির সওদাগর) কে দেখতে যান রেজাউল করিম চৌধুরী। শনিবার (৭ মার্চ ) নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়ার বলিরহাটস্থ ফকির সওদাগরের নিজ বাসভবনে যান।

অসুস্থ প্রবীণ আ’লীগ নেতাকে দেখতে গেলেন মেয়রপ্রার্থী রেজাউল করিম।

এসময় রেজাউল করিম চৌধুরীকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবীণ এ আওয়ামীলীগ নেতা। রেজাউল করিম চৌধুরী দ্রুত তার আরোগ্য কামনা করে দোয়া করেছেন।

এসময় উপস্থিত ছিলেন বাকলিয়া থানা আওয়ামীলীগের সদস্য মো. মুসা, পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. সামশুল আলম, সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আশরাফুল আলম, দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দীন, মো, তছকির, ইউনিট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরওয়ার উদ্দীন, মো. মাসুদ, চান্দঁগাও থানা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল হাসান হিমেল , ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. ফারুক, শাহজাহান, কামাল উদ্দীন, মো. হাশেম ও মো. কাশেম প্রমুখ।

সুখে দুখে পাশে থাকার অঙ্গীকার রেজাউল করিমের

আজ শনিবার (৭ মার্চ) নগরীর খুলশী কলোনীস্থ নগরে বসবাসরত অবাঙালী বিহারদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, সুখে দুঃখে আগে যেভাবে আপনাদের পাশে ছিলাম, আগামীতে আরো বেশি পাশে পাবেন। সকল ধর্মের, সকল মতের মানুষের বসবাস এ চট্টগ্রামে। এ নগরীর সকল মানুষকে সাথে নিয়ে পরিকল্পিত বাসযোগ্য চট্টগ্রাম গড়ে তোলা আমার লক্ষ্য। তাই সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে চট্টগ্রামের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানিয়েছেন তিনি।

অবাঙালী বিহারদের প্রতিনিধি দলের সাথে মতবিনিময় করছেন রেজাউল করিম চৌধুরী।

এসময় তিনি আরো বলেন, চট্টগ্রামে প্রায় ৬০ হাজার ভোটার রয়েছে। যারা স্বাধীনতার পর থেকে চট্টগ্রামে বসবাস করে আসছে। আমাদেও বাঙালীদের মতো তারাও আমাদের দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছে। অনেকে উচ্চ শিক্ষা গ্রহন করে প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত এখন। আমরা সবাই এ চট্টগ্রামের মানুষ। এ নগরকে কিভাবে নিরাপদ, বাসযোগ্য ও একটি আধুনিক নগর হিসাবে গড়ে তোলা যায়, সেটা সমাজের প্রতিটি স্তরের মানুষের মতামত ও অংশগ্রহনের মাধ্যমে নিশ্চিত করা হবে। চট্টগ্রামে যে উন্নয়নযজ্ঞ চলছে এটা ধারাবাহিকতার জন্য সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান তিনি।

অবাঙালীদের সংগঠন এসপিজিআরসি’র জোনাল সাধারণ সম্পাদক সোহেল খাঁনের সভাপতিত্বে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ৮নং শুলকবহর ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী মো. মোরশেদ আলম, এসপিজিআরসির জোনালের যুগ্ম সম্পাদক সোহেল আশরাফী, এসবি নগর শাখার যুগ্ম সম্পাদক আজগর আলী, রৌফাবাদ শাখার সাধারণ সম্পাদক আজিজ রায়হান, এসবি নগর শাখার সভাপতি কাইয়ুম সাহেব, ফিরোজশাহ কলোনীর সভাপতি মো. ইকবাল, সাব্বির হান্নান, মোতালেব সরকার প্রমুখ।

ইসকন বিভাগীয় মন্দির পরিদর্শন :

নগরীর নন্দনকাননস্থ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রাম বিভাগীয় প্রধান কার্য্যলয় ও শ্রী শ্রী রাধা মধাব মন্দিও এবং শ্রী শ্রী গৌর নিতাই আশ্রম পরিদর্মন করেছেন রেজাউল করিম চৌধুরী।

শনিবার (৭ মার্চ ) সন্ধ্যায় মন্দির পরিদর্শনে গেলে জোউল করিম চৌধুরীকে স্বাগত জানান মন্দির অধ্যক্ষ পণ্ডিত গদাধর দাস ব্রক্ষচারী, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস।

এসময় রেজাউল করিম চৌধুরী বলেন, ধর্ম মানুষকে পবিত্র করে। কোন ধর্ম হানাহানি, মারামারি করার জন্য নির্দেশ দেয়নি। ধর্ম যার যার , রাষ্ট্র সবার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্মীয় গুরুদের আন্তরিকভাবে কাজ করার জন্য আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক ড. মাসুম চৌধুরী, সুবল সখা দাস ব্রক্ষচারী, সুমন চৌধুরী, অপূর্ব মনোহর দাস ব্রক্ষচারী, তারা নিত্যনান্দ দাস ব্রক্ষচারী উপস্থিত ছিলেন।

Feb2
Feb2

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।

ইভিনিং মার্কেটের মাধ্যমে হকার সমস্যার সমাধান করা হবে: মেয়র

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:40 pm
ইভিনিং মার্কেটের মাধ্যমে হকার সমস্যার সমাধান করা হবে: মেয়র

চট্টগ্রাম নগরীর নিউমার্কেট এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও প্রতিবন্ধকতা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মেয়র বলেন, নগরীর ফুটপাত ও সড়ক দখল করে হকার ব্যবসা পরিচালনার কারণে সাধারণ নাগরিকদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা জরুরি। একই সঙ্গে হকারদের জীবিকা ও বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। এ কারণে শুধু উচ্ছেদ করে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

তিনি বলেন, হকারদের জন্য পরিকল্পিতভাবে ইভিনিং মার্কেট চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় ও নির্ধারিত স্থানে হকাররা যাতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সেই ব্যবস্থা করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন হকারদের জীবিকার সুযোগ অব্যাহত থাকবে, অন্যদিকে নগরীর ফুটপাত ও সড়কে নাগরিকদের চলাচলের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

মেয়র বলেন, চট্টগ্রাম নগরীকে একটি শৃঙ্খলিত, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে হবে। নগরবাসীর চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন কোনো স্থাপনা বা কার্যক্রম অনুমোদন করা হবে না। তবে হকারদের পুনর্বাসন ও বিকল্প ব্যবস্থার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন আরও বলেন, নগরীর ফুটপাত ও সড়ক কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। এগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য। অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জনদুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চসিক ধারাবাহিকভাবে উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। একদিকে অবৈধ দখল উচ্ছেদ করা হবে, অন্যদিকে উচ্ছেদ করা জায়গা যাতে পুনরায় দখল না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি থাকবে।

মেয়র আরও বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাণিজ্যিক এলাকার ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত রাখতে হবে। ব্যবসায়ীদেরও আইন মেনে ব্যবসা পরিচালনা এবং নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান জানান তিনি।

নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ফুটপাত ও জনসাধারণের চলাচলের স্থান দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে জানান মেয়র।

এ সময় আরও উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ম্যাজিস্ট্রেটবৃন্দ।