খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪৪ অপরাহ্ণ
সড়ক দুর্ঘটনায় কুবি শিক্ষার্থী নিহত

তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কু্বি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহতের নাম সুজন আহাম্মেদ (২২)। নিহত সুজন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের রূপদ্দি গ্রামের মৃত. রহমত আলীর ছেলে। নিহতের জানাজা শুক্রবার রাত সাড়ে ৮টায় রূপদ্দি গ্রামে অনুষ্ঠিত হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা বুড়িচং উপজেলার কাবিলা বাংলা গার্ডেন রেস্তোরার সামনে এনা পরিবহনের একটি বাসের সাথে অটোরিকশার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় কয়েকজন বাসযাত্রীসহ অটোরিকশায় থাকা চালক, নিহত সুজনের মা জাহেদা বেগম (৬৫), ভাবি রুবি আক্তার (৩৫) আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় ইস্টার্ন মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিল জাহেদা বেগম। শুক্রবার দুপুরে ঢাকা থেকে বাড়িতে আসছিলেন তিনি। অসুস্থ মাকে এগিয়ে নিতে ভাবি রুবি আক্তারের সঙ্গে অটোরিকশায় বাড়ির অদূরে মহাসড়কের পাশে আসে সুজন। অসুস্থ জাহেদা বেগমকে নিয়ে ওই অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন তারা। মহাসড়ক অতিক্রমের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৪৯৩৬২) অটোরিকশাটিকে চাপা দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় বাসটি। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয় সুজন (২২)।

ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন জানান, ‘দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে গিয়েছিলো। ঘটনায় আহতদের নিকটস্থ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।’ কিন্তু এই ঘটনায় কেউ মারা গেছেন-এমন খবর তিনি পাননি বলে জানান।

তবে শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার বুড়িচং থানার ওসি মোজাম্মেল হক।

তিনি বলেন, ‘দুর্ঘটনায় সুজন আহাম্মেদ নামের একজন অটোরিকশা যাত্রী (বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী) মারা যাওয়ার খবর শুনেছি। লাশ উদ্ধার করে বর্তমানে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। আর নিহত শিক্ষার্থীর মা ও ভাবিকে প্রথমে ইস্টার্ন মেডিকেল কলেজ এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনায় কবলিত গাড়িগুলোকে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…