খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২০, ৮:২৯ অপরাহ্ণ
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় জিম্বাবুয়ে

তিন ওয়ানডে, দুই টি-২০ ও এক টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আজ ঢাকায় পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।

বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জিম্বাবুয়ে দল।

একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেস্ট। তার আগে দু’দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জিম্বাবুয়ে।

সিরিজের তিনটি ওয়ানডে যথাক্রমে ১, ৩ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে সিলেটে। ওয়ানডে শেষে দু’ম্যাচের টি-২০ সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। মিরপুরে ৯ ও ১১ মার্চ হবে দু’টি টি-২০। পূর্ণাঙ্গ সিরিজ শেষে ১২ মার্চ ঢাকা ত্যাগ করবে জিম্বাবুয়ে দল।

প্রথমবারের মত সন্তানের বাবা হওয়াতে একমাত্র টেস্টে থাকছেন না জিম্বাবুয়ের নিয়মিত অধিনায়ক সিন উইলিয়ামস। তার পরিবর্তে দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ক্রেইগ আরভিন।

টেস্টে না খেললেও, ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে খেলবেন উইলিয়ামস। আরভিনের নেতৃত্বে টেস্ট খেলতে জিম্বাবুয়ে দল এখন ঢাকায়।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে টেস্ট দল : ক্রেইগ আরভিন (অধিনায়ক), সিকান্দার রাজা, রেগিস চাকাবা (উইকেটরক্ষক), কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, আইনসলে এনডলোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের সূচি :
১৮-১৯ ফেব্রুয়ারি : দুই দিনের প্রস্তুতি ম্যাচ,
২২-২৬ ফেব্রুয়ারি : একমাত্র টেস্ট, মিরপুর
০১ মার্চ : প্রথম ওয়ানডে, সিলেট
০৩ মার্চ : দ্বিতীয় ওয়ানডে, সিলেট
০৬ মার্চ : তৃতীয় ওয়ানডে, সিলেট
০৯ মার্চ : প্রথম টি-২০, মিরপুর
১১ মার্চ : দ্বিতীয় টি-২০, মিরপুর
১২ মার্চ : জিম্বাবুয়ে দলের ঢাকা ত্যাগ

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…