এনআরবি আমিরাতের ৫ম মিট আপ গেটটুগেদার অনুষ্ঠিত
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত থেকে : নিজে ভালো থাকুন, অপরকে ভাল রাখুন, চাকুরী করবো না, চাকুরী দেব, স্বপ্ন দেখুন, সাহস করুন’ প্রত্যয়ে নিজে বলার মত একটি গল্প এনআরবি আমিরাতের ৫ম মিট আপ গেটটুগেদার গতকাল সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আাবুধাবীর জাফরী হোটেলের হলরুমে অনুস্টিত হয়েছে।
সংগঠনের সভাপতি ইমাম হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন নুর হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবিএস গ্রুপের এমডি নুরুল ইসলাম সিআেইপি। প্রধান বক্তা ছিলেন মোহাম্মদ জাফর ইকবাল। সুচনা বক্তব্য রাখেন দিদারূল আলম তালুকদার।
সুচনা বক্তব্যের পর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক জাহাংগীর কবির বাপ্পী, সাংবাদিক আাবদুল মান্নান, সাংবাদিক ওবায়দুল হক মানি,হাজী ওসমান গনি প্রমুখ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মোহাম্মদ ওসমান,আমিনুল ইসলাম, রতন খান,মনজুর আলম,আবদুল কাদের, মোস্তাক আহমেদ, রাসেল আকন্দসহ অনেকে।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর জীবনের সফলতার গল্প শুনিয়ে সকলকে অনুপ্রাণিত করেন। এবং বিশেষ অতিথিসহ অন্যান্যরা নিজ নিজ কর্মক্সেত্রে তাদের সফলতার গল্প শুনিয়ে সকলকে অনুপ্রানিত করেন।
পরিশেষে নিজের বলার মত একটা গল্প প্লাটফর্মের প্রতিষ্ঠাতা ও মেন্টর ইকবাল বাহার জাহিদ ভিড়িও কনফারেন্সে সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। তার সুস্থতাসহ দেশ,জাতি, প্রবাসীদের কল্যান কল্যাণে কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


আপনার মতামত লিখুন