খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে খেজুরের রসে তৈরি হচ্ছে বিষমুক্ত গুড়

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২০, ৩:৩৮ অপরাহ্ণ
পীরগঞ্জে খেজুরের রসে তৈরি হচ্ছে বিষমুক্ত গুড়

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ খেজুর রস সংগ্রহ ও গুড় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার গাছিরা।

গুড় তৈরিকে কেন্দ্র করে কর্মচঞ্চল হয়ে উঠেছে উপজেলার বৈরচুনা গ্রাম। এতে কাজও জুটেছে এলাকার কিছু মানুষের। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও মিষ্টি জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে তাল-খেজুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি বিভাগ।

ভোরের কুয়াশা ভেদ করেই গাছ থেকে রস সংগ্রহ করছে গাছিরা। এর পর পাটালি গুড় তৈরি শুরু করেন তারা। এমন দৃশ্য পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বৈরচুনা গ্রামে। প্রতিদিন ৫০-৬০ কেজি গুড় উৎপাদন হয় এই গ্রামে। রাস্তার শোভা বর্ধনের জন্য খেজুর গাছ রোপন করেছিলেন গ্রামের মোকসেদ ও সলেমান নামে এই দুই ভাই। তাদের দেখে গ্রামে অনেকেই বাড়ির পতিত জমিতে খেঁজুর গাছ লাগান। এসব গাছের রস থেকে তৈরি হচ্ছে গুড়।

ঐ গ্রামের আব্দুল লতিফ ঠাকুরগাঁও প্রতিদিনকে জানান, রাজশাহী থেকে কয়েক জন লোক প্রতিবছর শীতের সময় এখানে এসে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করে গুড় তৈরী করে থাকে। গোটা শীত মৌসুম তারা এখানে অবস্থান করে গুড় তৈরী করে বিক্রি করে থাকেন। তারা ১৫/১৬ বছর ধরেই এ কাজ করে আসছেন। প্রতিদিন দুর-দুরান্ত থেকে অনেক মানুষ রস ও গুড় নিতে ভীড় জমায় এই গ্রামে। অন্যের খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য তাদের কোন টাকা লাগে না। গাছ মালিককে মাঝে মধ্যে গুড় খাওয়ায় তারা। স্থানীয় কয়েকজন গ্রামবাসি জানান, রসনা বিলাস খেজুর গুড়ের জুড়ি মেলানো ভার। খেজুরের রস ও গুড় দিয়ে তৈরি হচ্ছে পিঠা, পায়েস, মিস্টান্ন সহ নানা মুখরোচক খাবার। তাই এর চাহিদার প্রচুর।

গুড় তৈরী সাথে জড়িতরা জানান, কোন প্রকার ক্যামিকেল ছাড়াই এ গুড় তৈরী করা হয়। এজন্য এর চাহিদা বেশি। প্রতিদিন তারা ৫০ থেকে ৬০ কেজি গুড় তৈরী করে থাকেন। প্রতি কেজি ১২০ টাকা দরে বিক্রি করেন তারা। বাজারে নিতে পারেন না। তৈরীর সাথে সাথেই সেখানেই শেষ হয়ে যায়। এতে মাসে দেড় থেকে দুই লাখ টাকা আয় হয় তাদের। রাজশাহীর ৪ জন ছাড়াও তাদের সাথে স্থানীয় কিছু লোকের কাজ জুটেছে বলেও জানান তারা।

এদিকে খেজুর গুড়ের সম্ভাবনা নিয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও মিস্টি জাতীয় খাদ্যের চাহিদা মেটাতে কৃষি বিভাগ তাল-খেজুর চাষ সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করছে বলে ঠাকুরগাঁও প্রতিদিনকে জানান উপজেলা কৃষি কর্মকর্তা এস এম গোলাম সারওয়ার। তার মতে জেলায় ১০ থেকে ১৫ হাজার খেজুর গাছ রয়েছে। তবে একমাত্র পীরগঞ্জ উপজেলায় রস দিয়ে গুড় তৈরি হচ্ছে। এটার গুনগত মান ভাল। স্থানীয় ভাবে খেজুর এবং তাল গাছ রোপণে কৃষকদের উৎসাহ দেওয়া হচ্ছে।

 

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…