খুঁজুন
, ,

সিটি মেয়রের সাথে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 23 February, 2020, 7:30 pm
সিটি মেয়রের সাথে রাশিয়ান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এর মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ।

আজ রোববার বিকেলে টাইগারপাস নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাশিয়ার রাষ্ট্রদূত সিটি কর্পোরেশন কার্যালয়ে এসে পৌঁছলে সিটি মেয়র তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার প্রদান করেন।

সিটি মেয়র বাংলাদেশের সাথে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সুসম্পর্কের উপর গুরুত্বারোপ করে বলেন রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সোভিয়েত ইউনিয়ন যে অকুন্ঠ সমর্থন ও সহযোগিতা দিয়েছে,তা বাঙালী জাতি আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে তিনি রাষ্ট্রদূতকে অবহিত করেন।

এই প্রসঙ্গে সিটি মেয়র আরো বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের পর বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সোভিয়েত ইউনিয়ন দেশের প্রধান সমুদ্রবন্দর সচল করতে মাইন অপসারণের দায়িত্ব গ্রহণ করে। ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর মাইন উদ্ধারের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি করতে যান রেডকিন। অবশেষে মাইন বিস্ফোরণে প্রাণ হারান বীর ইউরিস রেডকিন। এই ইউরিস রেডকিনকে চিরস্মরণিয় রাখার নিমিত্তে লালদীঘিতে রেডকিন স্মৃতিসৌধ নির্মাণ করা হচ্ছে বলে সিটি মেয়র রাষ্টদূতকে অবহিত করেন।

বৈঠকে চসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিশদ বিবরণ তুলে ধরে সিটি মেয়র বলেন নদী, সাগর, পাহাড় পর্বত ও সমতল বেষ্ঠিত এই চট্টগ্রাম। এই শহরকে দৃষ্টিনন্দন,নিরাপদ,সবুজ ও পরিচ্ছন্ন করতে সিটি মেয়র তাঁর উদ্যোগের কথা রাষ্ট্রদূতকে অবহিত করেন।

রাশিয়ার রাষ্টদূত আলেকজান্ডার আই ইগনাতভ চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের কথা উল্লেখ করে বলেন,সাগর নদী ও পাহাড় পর্বত বেষ্টিত এই শহর যেকোনো অতিথিকে মুগ্ধ করে। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই শহরটি এখন যেকোনো সময়ের চেয়ে সবুজ ও পরিচ্ছন্ন নগরী। এর জন্য তিনি সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম.নাছির উদ্দীনের ভুয়াশি প্রশংসা করেন।

সৌজন্য সাক্ষাতকালে সিটি মেয়র বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে রাশিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই প্রসঙ্গে সিটি মেয়র রুপপুর বিদ্যুৎ কেন্দ্র সহ বিভিন্ন সেক্টরে রাশিয়ার বিনিয়োগের কথা উল্লেখ করেন। বৈঠকে রাষ্ট্রদূত বলেন উন্নয়নের সহযোগি হিসেবে রাশিয়া বাংলাদেশের পাশে আছে এবং আগামীতে থাকবে। রাশিয়া বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রমের অংশীদার হতে প্রস্তুত। বর্তমানে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে আস্থার সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় বলে তিনি সিটি মেয়রকে অবহিত করেন।

সাক্ষাতকালে ব্যবসা-বাণিজ্য,আমদানি-রফতানি বৃদ্ধি,সামরিক মহড়া, সৌহার্দ্যপূর্ণ ভ্রমন এবং সলিড ওয়েষ্ট ম্যানেইজমেন্টসহ বিবিধ বিষয়ে দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরো বৃদ্ধির বিষয়ে তাঁরা আলোচনা করেন।

এই সময় রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ এর স্ত্রীও অনারারি কনসুল স্থাপতি আশিক ইমরানও তাঁর স্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা,প্রধান প্রকৌশলী লে:কর্ণেল সোহেল আহমদ,প্রধান রাজস্ব কর্মকর্তা মফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মো: আবুল হাশেম, প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন।

পরে রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজান্ডার আই ইগনাতভ লালদীঘি পাড়ে নির্মাণাধীণ ইউরিস রেডকিনের স্মৃতিসৌধ পরিদর্শন করেন।

রেডকিনের স্মৃতিসৌধ এর নির্মাণ কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করে তজ্জন্য সিটি মেয়রকে ধন্যবাদ জানান।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।