খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মাহাথির মোহাম্মদের পদত্যাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১:৪৪ অপরাহ্ণ
মাহাথির মোহাম্মদের পদত্যাগ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ পদত্যাগ করেছেন। এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর কার্যালয় পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দুপুর ১টার সময় মালয়েশিয়ার রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত স্পষ্ট নয় কে হবেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী বা নতুন নির্বাচন আয়োজন করা হবে কিনা।

সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস’র খবরে বলা হয়েছে, মাহাথিরের এই পদত্যাগ কৌশলগত কারণে হতে পারে। পাকাতান হারাপান জোটের বেশ কয়েকজন নেতাও বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের মতে, আনোয়ার ইব্রাহিমের কাছে প্রধানমন্ত্রীত্ব হস্তান্তর না করতেই এই কৌশল গ্রহণ করেছেন তিনি। জোটের অভ্যন্তরীণ চুক্তি অনুসারে ২০২৩ সালের নির্বাচনের আগে আনোয়ার ইব্রাহিমের দায়িত্ব হস্তান্তর করার কথা মাহাথিরের।

এক সূত্র জানায়, মালয়েশিয়ার রাজা এই পদত্যাগপত্র গ্রহণ করবেন না। কারণ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠের সমর্থন রয়েছে মাহাথিরের প্রতি।

অবশ্য মালয়েশিয়ার রাজা স্থানীয় সময় সোমবার দুপুর আড়াইটায় আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করবেন। ফলে মাহাথিরের পদত্যাগ তিনি গ্রহণ করবেন না এমনটি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

রবিবার ক্ষমতাসীন জোটের শীর্ষ নেতারা কয়েক দফা বৈঠক করার পর থেকেই মাহাথির পদত্যাগের বিষয়টি আলোচিত হচ্ছিল।

এর আগে স্ট্রেইট টাইমস’র এক খবরে বলা হয়, মাহাথিরের নেতৃত্বাধীন প্রিবুমি বারসাতু মালয়েশিয়া (পিপিবিএম)’র এমপি ও নেতারা রবিবার সকালে দলটির প্রধান কার্যালয়ে ছয় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

এছাড়া শনিবার রাতে সংবাদ সম্মেলনে করেন মাহাথির মোহাম্মদ। এতে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়া ও আনোয়ার ইব্রাহিমকে সুযোগ দেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেছিন, বিষয়টি এখন আমার ওপর নির্ভর করছে।

বিশ্বের সবেচেয়ে বয়স্ক নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে ২০১৮ সালে ১০ মে শপথ নেন মাহাথির মোহাম্মদ। নির্বাচনে জয়ী হয়ে ১৫ বছর আগে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়া মাহাথিরের রাজকীয় প্রত্যাবর্তন ঘটে। নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নাজিব রাজাকের জোটকে হারিয়ে প্রধানমন্ত্রীর আসনে বসেন সবচেয়ে বেশি সময় দেশটিতে ক্ষমতায় থাকা এই নেতা।

২০১৮ সালের সাধারণ নির্বাচনে শর্তসাপেক্ষে মাহাথিরের নেতৃত্বে জোটবদ্ধ হয়ে নির্বাচন করে সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দল পিকেআর। প্রধান শর্ত ছিল, ক্ষমতায় এলে পিকেআর প্রধান আনোয়ার ইব্রাহিমকে কারামুক্ত করবেন মাহাথির। আর দুই বছর দায়িত্ব পালনের পর ওই জোটসঙ্গীর হাতে প্রধানমন্ত্রিত্ব হস্তান্তর করে পদত্যাগ করবেন তিনি।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…