খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ২:৩৯ অপরাহ্ণ
ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ

জিম্বাবুয়েকে মিরপুর টেস্টে একেবারেই সুবিধা করতে দেয়নি বাংলাদেশ। প্রায় দেড় দিন হাতে রেখে ইনিংস ও ১০৬ রানের জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নামা জিম্বাবুয়েকে ২৬৫ রানে বেঁধে ফেলে টাইগাররা। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে সতীর্থরা যেখানে ব্যর্থ হয়ে ফিরেছেন, সেখানে রীতিমত একা লড়াই চালিয়ে ব্যক্তিগত সেঞ্চুরি তুলে নেন দলটির অধিনায়ক ক্রেইগ আরভিন। বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহী এবং নাঈম হাসান নেন সমান ৪টি করে উইকেট।

প্রতিপক্ষকে অলআউট করে ব্যাট করতে নামে স্বাগতিকরা। যেখানে প্রথম এবং একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে তৃতীয় ডাবল সেঞ্চুরি স্বাদ পান মুশফিকুর রহিম। একই সাথে তামিম ইকবালকে টপকে বাংলাদেশের হয়ে এ ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক বনে যান ডানহাতি এ ব্যাটসম্যান।

পাশাপাশি ব্যক্তিগত নবম সেঞ্চুরি এবং অধিনায়ক হিসেবে মুমিনুল হকের প্রথম শতকের সাথে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসের ফিফটি ছাড়ানো ইনিংসের উপর ভর করে ৫৬০ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

ম্যাচের তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ থেকে ২৯৫ রানে পিছিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জিম্বাবুয়ে। তবে সুবিধা করতে পারেনি এবারও। সফরকারী শিবিরে শুরুতেই আঘাত হানেন নাঈম। শূন্য রানে ফেরান মাসভাউরে এবং টিরিপানোকে। এবারও প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন আরভিন, কিন্তু ৪৩ রানের মাথায় মুমিনুলের দুর্দান্ত এক থ্রোতে রান আউট হয়ে ফিরতে হয় তাকে।

এরপর সিকান্দার রাজা ৩৭ ও মারুমা ৪১ রান করে আউট হলে দ্বিতীয় ইনিংসে ১৮৯ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। ফলে দুই ইনিংস মিলিয়েও এক ইনিংসে বাংলাদেশের তোলা ৫৬০ রান টপকাতে ব্যর্থ হওয়ায় ইনিংস এবং ১০৬ রানে ম্যাচ হারতে হয় জিম্বাবুয়েকে। প্রথম ইনিংসে ৪ উইকেট পাওয়া নাঈম দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটের স্বাদ পেয়েছেন।

এ জয়ের ফলে টানা ৬ ম্যাচ পর সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেল বাংলাদেশ দল। পাঁচ দিনের ক্রিকেটে টাইগারদের পরবর্তী মিশন পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে: প্রথম ইনিংস- ২৬৫/১০
আরভিন ১০৭, মাসভাউর ৬৪, চাকাভা ৩০; নাঈম ৪/৭০, রাহী ৪/৭১, তাইজুল ২/৯০।

দ্বিতীয় ইনিংস- ১৮৯/১০
আরভিন ৪৩, রাজা ৩৭, মারুমা ৪১; নাঈম ৫/৮২, তাইজুল ৪/৭৮।

বাংলাদেশ: প্রথম ইনিংস ৫৬০/৬ ডিক্লেয়ার
মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১; লোভু ২/১৭০, তাসুমা ১/৮৫।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…