খুঁজুন
, ,

বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত আসছেন কাল : চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে গণসংবর্ধনা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 25 February, 2020, 8:49 pm
বিএনপি মেয়র প্রার্থী শাহাদাত আসছেন কাল : চট্টগ্রাম পুরাতন রেল স্টেশনে গণসংবর্ধনা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চসিক নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ২৬ ফেব্রুয়ারী বুধবার বেলা ২ টায় ঢাকা থেকে রেল যোগে চট্টগ্রাম আসছেন।

তার আগমন উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেয়া হবে। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপি, থানা, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং কাউন্সিলর প্রার্থীদেরকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান। আরো খবর : চসিক নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ডাঃ শাহাদাত

আজ ২৫ ফেব্রুয়ারী মঙ্গলবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে চসিক নির্বাচন বিষয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায় এ আহবান জানান নেতাকর্মীরা।

এসময় চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। কোন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেই তারা মনে করছে নির্বাচিত হয়ে গেছেন।

আমরা বলতে চাই, এ ধরনের ভ্রান্ত ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এত ভোট ডাকাতি ও কারচুপির পরও বিএনপি প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে আসছে। বিএনপি একটি গণতান্ত্রিক দল হিসেবে ব্যালটের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন ও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ায় বিশ্বাস করে।

তিনি বলেন, ভোট হচ্ছে জনগণের পবিত্র আমানত। আমরা নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চাই। ভোট ডাকাতদের প্রতিহত করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। তাই চসিক নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি চট্টগ্রাম পুরাতন রেলষ্টেশন চত্ত্বরে মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের গণসংবর্ধনায় চট্টগ্রামবাসীকে যোগ দেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান বলেন, বিএনপির স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্তে ডা. শাহাদাত হোসেনকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এই মনোনয়নকে চট্টগ্রামবাসী ও বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছে।

বুধবার চট্টগ্রাম পুরাতন রেলষ্টেশন চত্ত্বরে আমরা তাকে বরণ করে নেব। তাই এই বরণ অনুষ্ঠানকে লোকে লোকারণ্য করে প্রমাণ করতে হবে চট্টগ্রামের মাটি বিএনপি ও বেগম খালেদা জিয়ার ঘাঁটি। তিনি সাহসিকতার সাথে যে কোন পরিস্থিতি মোকাবেলা করে বিএনপি প্রার্থীদের বিজয় ছিনিয়ে আনার আহবান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন’র পরিচালনায় প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা একরামুল করিম, চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মিয়া ভোলা, সামশুল আলম, হাজী মোহাম্মদ আলী, নাজিমুর রহমান, মাহবুবুল আলম, অধ্যাপক নুরুল আলম রাজু, ইকবাল চৌধুরী, এস এম আবু ফয়েজ, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, আর ইউ চৌধুরী শাহীন, জাহাঙ্গির আলম দুলাল,
মনজুর আলম মনজু, আনোয়ার হোসেন লিপু, সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু, মো. কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ মোহাম্মদ আলী মিঠু, মাঈন উদ্দিন মোহাম্মদ শহিদ, মাহমুদ আলম পান্না, হামিদ হোসেন, ফাতেমা বাদশা, ইব্রাহিম বাচ্চু, হেলাল চৌধুরী, ইয়াকুব চৌধুরী, শহিদুল ইসলাম শহিদ, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, কাউন্সিলর মো. আজম, আবদুল্লাহ আল হারুন, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ এ কে এম পেয়ারু, রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, জেলী চৌধুরী, মো. শাহজাহান, ইসমাইল বাবুল, আলমগীর নূর, আবুল খায়ের মেম্বার, আলী আজম, সালাহ উদ্দিন লাতু, জাসাস কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম আমিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জাকির হোসেন, শরীফ উদ্দিন খান, নূর হোসেন, মাঈন উদ্দিন চৌধুরী মাঈনু, নগর সদস্য ইউসুফ সিকদার, কাউন্সিলর জেসমিনা খানম, মহসিন আলী চৌধুরী, আইয়ুব খান, শাহেদা বেগম, শাহনেওয়াজ চৌধুরী মিনু, জিয়াউর রহমান জিয়া, মামুনুর রশিদ শিপন, ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, নবাব খান, এস এম মফিজ উল্লাহ, মো. সেকান্দর, জমির আহমেদ, মো. বেলাল, মনজুর আলম মঞ্জু, মো. হারুন, ফারুক আহমেদ, আবদুল্লাহ আল ছগির, ইলিয়াছ চৌধুরী, আলা উদ্দিন আলী নূর, মো. রফিক চৌধুরী, রাসেল পারভেজ সুজন, খাজা আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমানচৌধুরী, এম এ হালিম বাবলু, জাহিদ উল্লাহ রাশেদ, হাজী মো. ইমরান, জসিম মিয়া, মোস্তাফিজুর রহমান মোস্তাক, নূর হোসেন নুরু, ফিরোজ খান, মামুন আলম প্রমুখ।

Feb2
Feb2

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 9 October, 2026, 11:05 am
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। সোনার এই নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ (​শুক্রবার) সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।

​২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা।

​সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 9:45 pm
জাপান কারাতে অ্যাসোসিয়েশন চট্টগ্রাম রিজিয়নের বিশেষ সভা অনুষ্ঠিত

জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নের এক বিশেষ সভা অদ্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬ ঘটিকায় চট্টগ্রামস্থ একটি রেস্টুরেন্ট’র হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জাপান কারাতে অ্যাসোসিয়েশনের বাংলাদেশ প্রতিনিধি ও টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস এর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ক্রীড়া ব্যক্তিত্ব তানভীর মল্লিকের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেকেএ এর নির্বাহী পরিচালক ইমতিয়াজ সেলিম।

সভায় জাপান কারাতে অ্যাসোসিয়েশন (জেকেএ) চট্টগ্রাম রিজিয়নাল কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় কমিটির প্রস্তাবনা অনুযায়ী চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রামের বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব মুহাম্মদ শাহেদ-কে চট্টগ্রাম রিজিয়নের নতুন চেয়ারম্যান পদে মনোনীত করা হয়।

বরণ অনুষ্ঠানে জাপান কারাতে অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড ফেডারেশন বাংলাদেশের নির্বাহী কমিটির চেয়ারম্যান রতন তালুকদার নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ-কে জেকেএ-এর টাই পরিয়ে দেন এবং টেকনিক্যাল ডিরেক্টর তুলুশ শামস ব্যাজ পরিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল পত্রিকার ব্যুরো প্রধান হাসান মুকুল, পিআরইউর সদস্য সচিব ইমরান এমি, অরুপ বড়ুয়া, মোহাম্মদ আলী সাকী, সেলিম উদ্দিন রাসেল, জাফর আহমেদ খোকন, জিল্লুর রহমান জুয়েল, আতিকুর রহমান, জহিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম বাবু, মেজবাহ উদ্দিন মিন্টু, রাশেদুল কলিম, শাবাব ইয়াজদানী, মঞ্জুর আলম মঞ্জুসহ কারাতের খেলোয়াড় বৃন্দ।

সভায় নবনিযুক্ত চেয়ারম্যান মুহাম্মদ শাহেদ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে নতুন কমিটি ঘোষণার প্রতিশ্রুতি দেন।

জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 8 October, 2026, 7:47 pm
জঙ্গল সলিমপুরে সারদার আদলে হচ্ছে পুলিশ একাডেমি: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গাজুড়ে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত জাতীয় কমিটির দ্বিতীয় সভা’ এবং ‘চট্টগ্রামের জঙ্গল সলিমপুরের সার্বিক আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরের সরকারি খাসজমি উদ্ধার করে এলাকাটিকে সন্ত্রাসমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে রাজশাহীর সারদার আদলে প্রায় ৩০০ একর জায়গায় পুলিশ একাডেমি প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি ৭২ একর জায়গায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তর করা হবে।

তিনি বলেন, জঙ্গল সলিমপুরের অবৈধ অধিবাসীদের পুনর্বাসন এবং সরকারি জমিতে নিয়মতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারের পাহাড়ি এলাকায়, বিশেষ করে রঙ্গিখালী ও নোয়াখালীপাড়ায় পাহাড়কেন্দ্রিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা রোধে রামুর ১০ ইনফ্যান্ট্রি ডিভিশনের নেতৃত্বে দুটি সেনাবাহিনী ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ক্যাম্পের বাইরের ক্ষতিগ্রস্ত কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ, সোলার লাইট স্থাপন, সিসিটিভি ক্যামেরা বসানো এবং ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ক্যাম্পের অভ্যন্তরে অপরাধ দমনে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে মন্ত্রী বলেন, মাদক কারবার, অনলাইন জুয়া, মানবপাচার ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বন্ধে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) নেতৃত্বে সমন্বিত যৌথ অভিযান আরও জোরদার করা হবে।

তিনি জানান, এপিবিএনে কর্মরত প্রায় ৪০০ উপপরিদর্শক (এসআই) পদমর্যাদার কর্মকর্তাকে মামলার তদন্তভার দেওয়ার আইনি এখতিয়ার দেওয়া হয়েছে। এতে অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

তবে জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেলের নেতৃত্বে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী নিরাপত্তা জোরদারের বিধান বহাল রয়েছে বলেও জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মহলের সহযোগিতা এবং জাতিসংঘের সমন্বিত উদ্যোগে দ্রুততম সময়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব বলে সরকার বিশ্বাস করে।