রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ৩:০৪ বিকাল
রাউজানে আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.)’র ওরশ সম্পন্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: রাউজানের পূর্বগুজরা ইউনিয়নের মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওস্তাদুল ওলামা আল্লামা ক্বারী সৈয়দ আব্দুর রহিম (রহ.) বার্ষিক ওরশ সম্পন্ন হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার পহাড়তলী ইউনিয়নের রহমানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে দিনব্যাপী খতমে কোরআন, খতমে গাউসিয়া, মিলাদ-মাহফিল সহ নানান শরীয়ত কর্মসূচীর মাধ্যমে এই ওরশ সম্পন্ন হয়।

ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিউর রহমান আল কাদেরী।

পূর্বগুজরা মোহাম্মদীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবু মোস্তাক আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উদ্বোধক ছিলেন আল্লমা হাফেজ শাহ্ আলম নঈমী (ম.জি.আ.)।

মাওলানা আব্দুস ছবুর কাদেরী ও মাওলানা মাহবুবুল আলম আল কাদেরীর যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মফজল হোসেন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক আ.জ.ম. রাশেদ।

আলোচক ছিলেন আল্লামা ক্বারী মুহাম্মদ ইলয়াছ, আল্লামা হারুনুর রশিদ আশরাফী, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সালামত রেজা কাদেরী, মাওলানা হাবিবুর রহমান কাদেরী, মাওলানা রেজাউল কবির কাদেরী প্রমুখ। মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Feb2
Feb2