চাক্তাই ভেড়া মার্কেটে আগুন
চট্টগ্রাম মহানগরীর চাক্তাই ভেড়া মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। শুক্রবার গভীর রাতে বাকলিয়ায় থানার ওই মার্কেটে এ ঘটনা ঘটে।
নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল মান্নান জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি ও ২০ জুন চাক্তাই ভেড়া মার্কেটে দুই দফা ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ১৬ ফেব্রুয়ারী আগুনে পুড়ে ৯ জনের মৃত্যু হয়। পুড়ে ছাই হয় প্রায় ২০০ ঘর।


আপনার মতামত লিখুন