খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে আলম-সফি স্কুলের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ
সীতাকুণ্ডে আলম-সফি স্কুলের ২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী উৎসব

সীতাকুণ্ড প্রতিনিধি : “আলম-সফি‘রা ছিলেন বলে শিক্ষার আলো প্রত্যন্ত অঞ্চল গ্রামে গ্রামে ছড়িয়েছে। আজ এই স্কুলে পড়ালেখা শেষ করে শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে।

তৎকালীন সময়ে সমাজে এসকল বিত্তবানরা শিক্ষার আলো ছড়ানোর জন্য জমি,পয়সা ও শ্রম দিয়ে স্কুল,কলেজ,মাদ্রাসা প্রতিষ্ঠান করেছিলেন।

আজ এসকল গুনীজন চোখে পড়ে না। তাই স্কুল,কলেজ ও মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে গুরুত্ব সহকারে মূল্যায়ন করতে হবে।
মুল্যায়ন কম হলে গুনীজন সৃষ্টি হবে না।

রজত-জয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক ও স্কুলের সাবেক শিক্ষার্থী ফজলে এলাহী পায়েলের সভাপতিত্বে শনিবার (২৯ ফেব্রুয়ারি) তিনব্যাপি এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সীতাকুণ্ড উপজেলা
আওয়ামীলীগের সভাপতি আবদুল্ল্যাহ আল বাকের ভুইয়া।

উদযাপন আহবায়ক কমিটির সদস্য সচিব মো.আমজাদ হোসেনের পরিচালনায় ও যুগ্ম মআহবায়ক সাইফ-উল-আলম পাভেলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নায়েক(অবঃ)সফিউল আলম।

বিশেষ অতিথি ছিলেন,নারী নেত্রী সুরাইয়া বাকের, বিদ্যালয়ের দাতার পুত্র ও ম্যানিজিং কমিটির সভাপতি আলহাজ্ব কামাল উল্ল্যাহ,বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রিয় যুগ্ন মহাসচিব এস.এম গোলাম খালেক, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৗেধুরী ,সাংবাদিক জাহেদুল আনোয়ার চৌধুরী,নাছির উদ্দিন অনিক, স্কুলের সাবেক প্রধান শিক্ষকগণ রতন মিত্র,আবু ইউসুফ রিপন,বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর ভুইয়া, সাবেক সহকারি শিক্ষক দুলাল দে, পৌর কাউন্সিলর মাসুদুল আলম, জেসমিন আক্তার,অভিভাবক প্রতিনিধি জাহেদুল কবির, নুরুল ইসলাম (পিপিএম),ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম,ক্যাপ্টেন আয়ুব আলী।

বক্তব্য রাখেন স্কুলের সহকারি শিক্ষক ইকবাল হোসেন টিপু, সাবেক শিক্ষার্থী সিরাজুল ইসলাম সজিব,তানভীর ইসলাম, পঞ্চম শ্রেণীর ছাত্রী মালিহা ইবনাত,চতুর্থ শ্রেণীর ছাত্রী তাছনিয়া ইলাহী।

দাতা মরহুম আলহাজ্ব নুরুল সওদাগরের শোক প্রস্তাব পাঠ করেন তাসফিয়া সুলতানা ভুইয়া। অনুষ্ঠান শেষে সাবেক ও বর্তমান শিক্ষক ও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…