পটিয়ায় যুবক খুনের ঘটনায় আটক ২

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২০, ১০:০১ রাত
পটিয়ায় যুবক খুনের ঘটনায় আটক ২

পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় গতকাল মঙ্গলবার দেড়শ টাকার জন্য মোহাম্মদ জসিম (২৪) নামে এক যুবক খুনের ঘটনায় ২জনকে গ্রেফতার করা হয়েছে।

খুনের ঘটনায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পটিয়া পৌরসভার ৮ নং ওয়ার্ড তিতাগাজীর বাড়ির সামনে বিওসি রোডে খুনের ঘটনায় জড়িত থাকায় আজ বুধবারে বিকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকা থেকে জীবন ও ইমনকে গ্রেফতার করেছে পটিয়া থানা পুলিশ।

নিহত জসিম মৃত জাগির হোসেন এর ছেলে তার মায়ের নাম নুর বেগম। স্থানীয় সুএে জানাগেছে, জসিম ১৫০ টাকা পাওনা ছিল একই এলাকার মৃত হাসেম এর ছেলে জীবন এর কাছে এ টাকা চাইলে জীবন ক্ষিপ্ত হয়ে তার ছোট ভাই ইমনকে ডেকে আনে। জসিম জীবন টাকা পাওনা নিয়ে তর্ক বির্তক হয়। এক পর্য়ায়ে জসিম স্থানীয় একটি দোকান থেকে বেরিয়ে পাশে তার নিজ বসতঘরে ফেরার পথে জীবন ও তার ভাই ইমন জসিমকে পথরোধ করে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জসিম কে মৃত ঘোষণা করে। জসিম এর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত জসিমের মায়ের কান্নার আহাজারি এলাকায় লোকজনের চোখের পানি চলে আসে।

ঘটনার খবর পেয়ে তাৎকনিক পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন, ওসি তদন্ত জাব্বরুল ইসলাম সহ পটিয়া থানার পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঘটনা আলামত সংগ্রহ করেন। এর আগে জসিমের লাশ উদ্ধার করে চমক হাসপাতালে মর্গে পাঠানো হয়।।

এছাড়াও জীবন- ইমন কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য গত ১৫ দিন আগে কিশোর গ্যাংয়ের লিডার জীবন কে জামিনে বের হয় বলে জানান নিহত জসিমের মা নুর বেগম।

জীবন ও ইমনকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন।

এদিকে জসিম হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় খুনি জীবন ও ইমনের ফাঁসির দাবিতে বুধবার সন্ধায় জসিম এর এলাকার শত শত নারী পুরুষ মিছিল বের করে।

Feb2
Feb2