দাউ দাউ করে জ্বলছে রাজধানী মিরপুরের রূপনগর বস্তি : নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
২৪ ঘন্টা ডট নিউজ। ঢাকা ডেস্ক : দাউ দাউ করে প্রায় ২ ঘন্টা ধরেই জ্বলছে রাজধানীর মিরপুর আবাসিক এলাকার খালপাড়ের পেছনের একটি বস্তি। ফায়ার সার্ভিসের ২০ টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালিয়ে গেলেও বস্তিটিতে এখনো আগুনের লেলিহান হু হু করে বাড়ছে।
আজ ১১ মার্চ বুধবার সকাল পৌণে ১০ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি। তবে আগুনে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মিরপুর, কুর্মিটোলা, উত্তরা, কল্যাণপুর তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার থেকে এসব ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ৯ টা ৪৫ মিনিটে রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লাগে। স্থানীয়দের খবরে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
আগুন লাগার কারণ ও এর আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন