খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

বহিরাগত দ্বারা কুবি ছাত্রী হয়রানির শিকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৬:২৪ অপরাহ্ণ
বহিরাগত দ্বারা কুবি ছাত্রী হয়রানির শিকার

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বাস পার্কিং মাঠে এক বহিরাগত দুর্বৃত্ত কর্তৃক ছাত্রীকে খালি বাসে উঠিয়ে হয়রানির চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। হয়রানির চেষ্টাকালীন ওই ছাত্রীকে দুর্বৃত্ত মাথায়ও আঘাত করে বলে জানিয়েছেন ওই ছাত্রী।

বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন ওই ছাত্রী।

ওই ছাত্রীর বিভাগের শিক্ষার্থী আবির জানান, ‘ভুক্তভোগী আমার বিভাগের জুনিয়র। তাকে দুপুরে ফ্যাকাল্টির নিচে কান্নাকাটি করতে দেখে জানতে চাই কি হয়েছে। সে আমাকে জানায়, সকাল ৮ টার বাসে শহর থেকে ১০ নম্বর বাসে ক্যাম্পাসে আসে সে। কিন্তু বাস থেকে নেমে সে বুঝতে পারে তার মোবাইলটি সাথে নেই। তাই সে মোবাইলটি খুঁজতে বিশ্ববিদ্যালয়ের বাস পার্কিং এর মাঠে যায় বাসে মোবাইলটি আছে কিনা দেখতে। সব শিক্ষার্থী নেমে যাওয়ায় বাস তখন খালি ছিল। বাসে উঠার সময় আচমকা এক ছেলে অন্য দিক থেকে এসে তার হাত ধরে বাসে উঠানোর জন্য টানা হেঁচড়া শুরু করে। একপর্যায়ে তার মাথায়ও আঘাত করে ওই বখাটে। মাঠের পাশের রাস্তা দিয়ে চলাচলকারী কয়েকজন ছাত্র ঘটনাটি দেখে ফেলায় বিশ্ববিদ্যালয়ের উত্তর দিকের অরক্ষিত পাহাড়ের দিক দিয়ে দৌঁড়ে পালিয়ে যায় ওই ছেলে। ঘটনার আকস্মিকতা ও মাথায় আঘাতে অজ্ঞান হয়ে যায় ভুক্তভোগী ছাত্রী।’

ভুক্তভোগী ছাত্রীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘হামলাকারীকে দেখে আমার টোকাইয়ের মতো মনে হয়েছে। সে আমাকে আঘাত করার পর আমি অজ্ঞান হয়ে বাসেই ছিলাম। জ্ঞান আসলে আমি দেখি আমি শহরে। বাসটি আবার ১০টার শিডিউল এর জন্য শহরে চলে এসেছে। আমি তখন কি করবো বুঝতে না পেরে আবার ক্যাম্পাসে আসি।’ এছাড়াও ঘটনার ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নতুন বাস মাঠটি বর্তমানে ক্যাম্পাসের প্রান্তে খেলার মাঠের পাশে অবস্থিত। যার তিন দিকই অরক্ষিত। সেদিকে ক্লাসের সময়ে বাসে উঠানামার সময় ব্যতীত শিক্ষার্থীদের চলাচল কম থাকে। আর তিন দিক অরক্ষিত হওয়ায় সেদিক দিয়ে অবাধে চলাচল করতে পারে বহিরাগতরা।

ঘটনার ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘ঘটনার ব্যাপারে শুনে আমি মেডিকেল সেন্টারে গিয়ে তাকে দেখেছি। সে বলছে ঘটনার পর সে তার বন্ধুবান্ধবদের জানিয়েছে, তার স্বামীকেও জানিয়েছে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভেতরের ঘটনা তাই এ ব্যাপারে উপাচার্য স্যারের সাথে কথা বলে ব্যবস্থা নিবো। ক্যাম্পাসের ওদিকটা অরক্ষিত হওয়ায় বহিরাগতদের রুখতে নিরাপত্তাকর্মী দিতে বলবো।’

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…