খুঁজুন
সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে করোনা আতঙ্কে কমে গেছে পর্যটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৭:০৯ অপরাহ্ণ
খাগড়াছড়িতে করোনা আতঙ্কে কমে গেছে পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে করোনা ভাইরাস সনাক্তকরণ পরীক্ষার কোন সরঞ্জাম নেই। তবে সন্দেহজনক রোগীদের জন্য জেলা সদর হাসপাতালে নারী ও পুরুষের জন্য আলাদা ওয়ার্ড করে ৩০ বেডের আইসোলেশনের ব্যবস্থা রাখা হয়েছে। সদর উপজেলা ছাড়াও বাকী উপজেলার ক্ষেত্রে ৫০ বেডের আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ।

খাগড়াছড়িতে এখনও পর্যন্ত সন্দেহজনক কোন রোগী পাওয়া যায়নি জানিয়ে সিভিল সার্জন আরও বলেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে বৈঠক করে করোনা ভাইরাস মোকাবেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনগণকে সচেতন করতে বিভিন্ন প্রচারাভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ৮ টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। সন্দেহজনক কোন ব্যক্তিকে পাওয়া গেলে মেডিকেল টিম আইসোলেশনের মাধ্যমে তাকে মনিটরিং করবে। দ্রুত সময়ের মধ্যে তার নমুনা সংগ্রহ ও পরীক্ষার জন্য কেন্দ্রীয় মেডিকেল টিমের হটলাইনে কল দিয়ে সহযোগীতা নেয়ার নির্দেশনাও রয়েছে জেলা উপজেলা পর্যায়ে।

এদিকে, বাংলাদেশে করোনা আক্রান্ত ৩ ব্যক্তি সনাক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পাহাড়ী জেলা খাগড়াছড়ির মানুষের মাঝে ভীতি কাজ করছে। খাগড়াছড়ি ও সাজেকগামী পযর্টকদের ওপর প্রভাব পড়েছে এ আতঙ্ক। সাজেক ও খাগড়াছড়ির পযর্টন সংশ্লিষ্ট ব্যবাস প্রতিষ্ঠানে বাতিল হচ্ছে অগ্রীম বুকিং।

সাজেকের খাবার হোটেলের ব্যবসায়ী মো. দেলোয়ার জানান, আগামী ২৬ ও ২৭ তারিখের অগ্রীম বুকিং ছিল। করোনা ভাইরাস আতঙ্কে গত সপ্তাহ থেকে বুকিং বাতিল হতে শুরু করেছে। এতে আনুমানিক ৫/৭ লক্ষাধিক টাকা ক্ষতির কথা জানান তিনি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানান, করোনা মোকাবেলায় কেন্দ্র থেকে যে নির্দেশনা এসেছে তা অনুসরণ করে কাজ করা হচ্ছে। ইতোমধ্যে মেডিকেল টিম ও আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পযর্টকদের আসা যাওয়া নিষেধ কিংবা সীমিত করার বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি। কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত আসলে তা অনুসরণ করা হবে।

Feb2

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ বসতি উচ্ছেদ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

সোমবার (১৫ জুন) পরিচালিত এ অভিযানে ফ্লাইওভারের নিচে নির্মিত বিভিন্ন অস্থায়ী বসতি ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিক সূত্র জানায়, নগরীর সৌন্দর্য সংরক্ষণ, জনস্বার্থ রক্ষা এবং ফ্লাইওভারের নিচের স্থান দখলমুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ সময় অধিকাংশ বাসিন্দাকে সেখানে পাওয়া না গেলেও, উপস্থিত ব্যক্তিদের ভবিষ্যতে সরকারি জায়গা দখল করে বসতি স্থাপন থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার (ডেপুটি হাইকমিশনার) পাওয়ান বাঢ়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে বাধার ঘটনায় এই তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানাতে পারে।

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
উল্লেখ্য, গেল ১৪ জুন সন্ধ্যায় জাহেদ উর রহমান দিল্লিতে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। তবে ইমিগ্রেশন জটিলতার কারণে দিল্লিতে ঢুকেননি তিনি। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফিরছেন। তিনি কূটনৈতিক পাসপোর্ট এ ভ্রমণ করেননি।

তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
তিউনিসিয়ার জালে সুইডেনের পাঁচ গোল

কানাডার মন্টেরিতে আজ (সোমবার) তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের দুর্দান্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে সুইডেন। দলের হয়ে গোল করেছেন তিন তারকা ইয়াসিন আয়য়ারি, আলেকজান্ডার ইসাক ও ভিক্টর গিওকেরেস।

ম্যাচের সপ্তম মিনিটেই সুইডেনকে এগিয়ে নেন আয়য়ারি। তিউনিসিয়ার গোলরক্ষক আবদেলমুহিব চামাখ নিজের লাইন ছেড়ে সামনে এগিয়ে আসায়, ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি। এরপর আধঘণ্টার মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ইসাক। গিওকেরেসের একটি চমৎকার পাসে বল পেয়ে প্রতিআক্রমণ থেকে ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে গোল করেন তিনি।

প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক দুই মিনিট আগে ওমার রেসিকের একটি দুর্দান্ত হেডারে ব্যবধান কমায় তিউনিসিয়া। তবে ৫৯ মিনিটে সুইডেনের দুই গোলের ব্যবধান আবারও ফিরিয়ে আনেন গিওকেরেস। তিউনিসিয়ার মিডফিল্ডার এলিয়েস স্কিরি বক্সের ঠিক বাইরে বল হারালে সেই সুযোগে গোলটি করেন তিনি।

ম্যাচ শেষ হওয়ার ছয় মিনিট আগে মাটিয়াস সোয়ানবার্গ সাইড-ফুটের শটে দলের চতুর্থ গোলটি করেন। আর স্টপেজ টাইমে নিজের দ্বিতীয় গোলটি করে তিউনিসিয়ার বড় পরাজয় নিশ্চিত করেন আয়য়ারি।

এই জয়ের পর ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে রয়েছে সুইডেন। দিনের অন্য ম্যাচে জাপান ও নেদারল্যান্ডস ২-২ গোলে ড্র করায় তারা সুইডেনের পেছনে রয়েছে।