খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী হোক মুজিববর্ষের অঙ্গীকার : সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৯:৫৮ অপরাহ্ণ
স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী হোক মুজিববর্ষের অঙ্গীকার : সুজন

স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন নগরী হোক মুজিববর্ষের অঙ্গীকার বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ রবিবার (১৫ মার্চ) বিকাল সাড়ে ৩টায় নগরীর চকবাজারস্থ কাঁচা বাজারে উপস্থিত ক্রেতা সাধারণ ও বিক্রেতাদের করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক তরল সাবান, হেক্সিসল, হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত ধোয়া কর্মসূচী, গ্লাভস এবং প্রচারপত্র বিতরণ শীর্ষক প্রচারণায় উপরোক্ত মন্তব্য করেন।

জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন, বিশ্বব্যাপী খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসটি। এ ভাইরাসটি একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। তাছাড়া করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। ফ্লু বা ঠান্ডা লাগার মতোই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে। তাই সাধারণ সতর্কতা অবলম্বন করে আমরা এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারি।

তিনি করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলায় সিটি কর্পোরশেনকে আগামী রমজান মাস পর্যন্ত বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচী গ্রহণ করার আহবান জানান। এছাড়া নিয়মিত ময়লা আবর্জনা অপসারণ, মশার প্রজনন কেন্দ্র ধ্বংস এবং ময়লা আবর্জনা পরিস্কার করে সেই স্থানে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিয়ে নগরবাসীকে এ ভাইরাস থেকে মুক্ত করতে সিটি কর্পোরেশনের মেয়রকে অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কোন একটা অজুহাত পেলেই ব্যবসায়ীরা সিন্ডিকেটভুক্ত হয়ে জনগনের উপর চড়াও হয়। তারা ক্রেতাদের কাছ থেকে অযথা ইচ্ছেমতো গলাকাটা দাম আদায় করে। ব্যবসায়ীদের এ ধরনের মনোবৃত্তি পরিহার করার জন্য ও বিনীত আহবান জানান সুজন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন জনহিতকর কর্মসূচী পালন করার জন্যও প্রয়োজনীয় সংখ্যক মাস্ক, হেক্সিসল এবং হ্যান্ড সেনিটাইজার পাওয়া যাচ্ছে না। সরকারীভাবে ন্যায্যমূল্যে এসব মাস্ক, হেক্সিসল এবং হ্যান্ড সেনিটাইজার বিক্রয়ের জন্যও উর্দ্ধতন মহলের দৃষ্টি আকর্ষন করেন তিনি।

এছাড়া করোনাভাইরাসকে কেন্দ্র করে যারা গুজব সৃষ্টি করে জনজীবনে অশান্তি সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান সুজন।

আসন্ন সিটি কর্পোরশেন নির্বাচনে প্রার্থীদের প্রচার প্রচারণায়ও করোনাভাইরাস বিষয়ে জনগনকে সচেতন করার আহবান জানান তিনি।

তিনি সরকারী এবং বেসরকারী হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য বিশেষ সিটের ব্যবস্থা রাখার জন্যও স্বাস্থ্য মন্ত্রীর নিকট বিশেষ অনুরোধ জানান।

সচেতনতামূলক সভা শেষে তিনি নেতৃবৃন্দকে সাথে নিয়ে বাজারের বিক্রেতা এবং ক্রেতা সাধারণকে জীবানুনাশক তরল সাবান দিয়ে হাত ধুইয়ে দেন। এছাড়া বাজারের ক্রেতা ও পথচারীদের সচেতনতামূলক হেক্সিসল এবং হ্যান্ড সেনিটাইজার দিয়ে হাত পরিস্কার করে দেন। তিনি বাজারের বিক্রেতাদের মাঝে হ্যান্ড গ্লাভস বিতরণ করেন এবং নিয়মিত হ্যান্ড গ্লাভস পরিধান করার অনুরোধ জানান। বাজারের ব্যবসায়ীদের নিয়মিত বাজার পরিস্কার পরিচ্ছন্ন রাখারও অনুরোধ জানান তিনি। ব্যাতিক্রমী এ আয়োজনে উৎসুক জনতা এবং পথচারীরাও এসে যোগদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ হাজী মোঃ শাহাবুদ্দীন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, হাজী মোঃ ইলিয়াছ, ইউনুস কোম্পানী, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান চৌধুরী, নিজাম উদ্দিন, নাগরিক উদ্যোগের সদস্য সচিব হাজী মোঃ হোসেন, হাজী নাজিম উদ্দিন, অধ্যক্ষ মুহাম্মদ মুহসিন ভূঁইয়া, মাওলানা মাহবুবুল আলম ছিদ্দিকী, এজাহারুল হক, নগর স্বেচ্ছাসেবক লীগ সদস্য নুরুল কবির, ডা. অঞ্জন কুমার দাশ, ব্যবসায়ী নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ শাহজাহান, সোলেমান সুমন, মোঃ জাহাঙ্গীর আলম, অনির্বাণ দাশ বাবু, সমীর মহাজন লিটন, আতিকুর রহমান, মোঃ বেলাল, রকিবুল আলম সাজ্জী, রাজীব হাসান রাজন, আশিকুন্নবী চৌধুরী, সরওয়ার্দী এলিন, রহমত উল্ল্যাহ ফরহাদ, মহানগর নগর ছাত্রলীগ সভাপতি এম ইমরান আহমেদ ইমু, সহ-সভাপতি নোমান চৌধুরী, মোঃ ওয়াসিম, ওমর ফারুক, আব্দুন নূর, অনিন্দ্য বৈদ্য সানী, শুভ ঘোষ, সুভাষ মল্লিক সবুজ, রাকিবুল ইসলাম, মনিরুল হক মুন্না, শহীদুল আলম শহীদ, মোঃ তাহসিন, সৈয়দ ইবনে জামান ডায়মন্ড, আব্দুল্লাহ আল নোমান সাইফ, মোঃ আবিদ, আব্দুল মালেক, সাইফুল্লাহ সাইফ, মোঃ ইরফান, সাদ্দাম হোসেন ইভান, তারেক হাসান, মিজানুর রহমান, সাজ্জাদ হোসেন, আশীষ সরকার নয়ন, আবদার কবির ফাহিম, সাইফুল ইসলাম, হেলাল উদ্দিন ইমন, হাসান মুরাদ, সালাউদ্দিন জিকু প্রমূখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…