খুঁজুন
, ,

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি সুজনের আহ্বান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 8 July, 2020, 6:01 pm
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি সুজনের আহ্বান

বেসরকারি হাসপাতালে রোগী ভর্তি, চিকিৎসায় অবহেলা, আইসিইউ বন্টন, অক্সিজেনের মূল্য নির্ধারণ ও অস্বাভাবিক বিল বিষয়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বিনীত আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় নগরীর বাদামতলীস্থ আগ্রাবাদ কনভেনশন হল সম্মুখস্থ ময়দানে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন ডবলমুরিং জোন কর্তৃক আয়োজিত বিনামূল্যে চিকিৎসা, অক্সিজেন, ওষুধ এবং পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত আহবান জানান।

এ সময় সুজন বলেন, বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে কোভিড নন কোভিড উভয় শ্রেণীর রোগীরা চরম বেকায়দায় পড়েছে। দেখা যাচ্ছে যে সামান্য জ্বর, সর্দি-কাশির মতো লক্ষণ নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও কোন চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় সাধারণ জনগনের পাশে ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন মহামান্য হাইকোর্ট। ইতিমধ্যে মহামান্য হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি বেশ কিছু নির্দেশনাও প্রদান করেছেন। হাইকোর্টের নির্দেশনাসমূহ দ্রুততার সাথে বাস্তবায়ন করে জনগনের চিকিৎসাসেবায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহবান জানান তিনি।

তিনি আরো বলেন, চট্টগ্রামে করোনা পরিস্থিতির অবনতি হওয়ার সাথে সাথে জনগনের পাশে এসে দাঁড়িয়েছে আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের সদস্যগণ নগরীর বিভিন্ন এলাকায় দুস্থ, অসহায় ও গরীবদের মাঝে ধারাবাহিভাবে ত্রাণ বিতরনের পাশাপাশি বিভিন্ন মানবতার কাজে নিজেদের নিয়োজিত করেছেন যা উল্লেখ করার মতো। বর্তমান পরিস্থিতিতে তারা জনগনের স্বাস্থ্য সেবাকে অধিকতর গুরুত্ব দিয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা, অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচী চালু করেছে।

তাদের মানবিক কর্মকান্ডের প্রধান উদ্যোক্তা সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ এর নেতৃত্বে একঝাঁক উদ্যমী ছাত্র এবং তরুন সদা সর্বদা প্রস্তুত আছেন নগরবাসীর কাছে জরুরি এ সেবা পৌঁছে দেওয়ার জন্য।

তিনি ফাউন্ডেশনের সকল সদস্যকে মানবিকতার কাজে নিজেকে নিয়োজিত রাখায় ধন্যবাদ জ্ঞাপন করেন এবং পাশাপাশি অন্যদেরও এদের অনুসরণ করার আহবান জানান।

কর্মসূচীর মূল উদ্যোক্তা এবং উদ্বোধক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা আজিজুর রহমান আজিজ বলেন, চট্টগ্রামের মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ সাবেক মেয়র আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক আদর্শকে ধারণ করাই এ ফাউন্ডেশনের মূল উদ্দেশ্যে। তিনি যেভাবে চট্টগ্রামবাসীর বিপদে আপদে নিজের সবটুকু উজাড় করে দিতেন ঠিক এ ফাউন্ডেশনের সকল সদস্যদেরও সবসময় মানবিকতার কল্যাণে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। করোনা আক্রমনের প্রথম দিন থেকেই এ ফাউন্ডেশনের সদস্যরা নিজের জীবন বিপন্ন করে এলাকায় এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে নিয়োজিত ছিলেন।

এছাড়া মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং স্যাভলন সহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও বিতরণ করা হয়েছে ফাউন্ডেশনের উদ্যোগে। বর্তমানে আমরা নগরীর প্রতিটি এলাকায় জোন ভিত্তিক বিনামূল্যে চিকিৎসা সেবা, অক্সিজেন সরবরাহ, প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচী চালু করেছি। ধাপে ধাপে নগরীর প্রতিটি জোনে এ কর্মসূচী চলবে।

তিনি নগরবাসীকে যে কোন সমস্যায় এ ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করার অনুরোধ জানান।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম এর সভাপতিত্বে এবং ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর মোঃ ইমতিয়াজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জাবেদ নজরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, যুগ্ম-সাধারণ সম্পাদক রনি মির্জা, মহিলা কাউন্সিলর ফারহানা জাবেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরশেদ আলম, নাজমুল আলম, এহতেশামূল আলম জিসান, সাজ্জাদ হোসেন, নাজমুল শুভ, মোঃ নাদিম, আশীষ সরকার নয়ন, রাসেল মাহমুদ, মোঃ রাজু, মোঃ রবিন, মোঃ কমল, মোঃ অনিক, আবু কাইসার তুষার, মোঃ মাহফুজ, মোঃ দিপু, মোঃ আশিক, মোঃ দাউদ প্রমূখ।

২৪ ঘণ্টা/এম আর

Feb2
Feb2

রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 7:52 pm
রাঙ্গুনিয়ায় রাহাতিয়া দরবারে জশনে জুলূস ও মীলাদ মাহ্ফিল

আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার উদ্যোগে ঐতিহ্যবাহী রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ প্রাঙ্গণ থেকে ৯ রবীউল আউয়াল ২৩ আগস্ট সকাল ১১ টায় পবিত্র জশনে জুলূসে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

জুলূসে নেতৃত্ব দেন রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন, পীরে কামিল শাহ্ সূফী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নকশবন্দী (মু.যি.আ.)।

রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফ যিয়ারতের মাধ্যমে জুলূস শুরু হয়। রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোড হয়ে রাহাতুল্লাহ্ নকশবন্দী সড়ক হয়ে মরিয়ম নগর চৌমুহনী শাহী জামে মসজিদ সামনে সংক্ষিপ্ত আলোচনা ও মুনাজাত হয়। পুনরায় কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গুনিয়া কলেজ গেট হয়ে
রাহাতিয়া দরবার শরীফ পার্শস্থ রাহাতিয়া শাহী ঈদগাহ্ ময়দানে এসে জড়ো হয়। জুলূসে অংশ নেওয়া সুন্নী জনতার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার পতাকা, প্লেকার্ড ও ফেস্টুন।

জলূসে অংশগ্রহণকারীদের কণ্ঠে “ইয়া নবী সালাম আলাইকা”, “মুস্তফা জানে রহমত পেহ্ লাখো সালাম” ইত্যাদি হামদ, না’তে রাসূল (সা.) এবং “না’রায়ে তাকবীর আল্লাহু আকবর”, “না’রায়ে রিসালাত ইয়া রাসুলাল্লাহ্ (দ.)”।

রাহমাতুল্লিল আলামীন (সা.)-এর শুভাগমণের শুকরগুযার সম্পর্কিত স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়।

রাহাতিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, পীরযাদাহ্ মাওলানা সৈয়্যদ মুহাম্মদ গোলাম রসুল শাহ্ নঈমী (মু.যি.আ.)-এর সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় এতে প্রধান মেহমান ছিলেন ভারত থেকে আগত পীরযাদাহ্ মাওলানা মুহাম্মদ বায়েজীদ আশরাফী।

বক্তব্য রাখেন আনজুমান-এ আহলে তাসাওউফ বাংলাদেশ-এর চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা গাজী মুঈনুদ্দীন রিজভী, বায়েজীদ দায়রায়ে মঈনিয়া রহমানিয়ার মুনতাজিম, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আশরাফী মাইজভান্ডারী, বাংলাদেশ সূফীবাদী ঐক্য ফোরাম বাংলাদেশ-এর চেয়ারম্যান সাংবাদিক নূর মোহাম্মদ রানা, আনজুমান-এ রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ বয়ানিয়ার মহাসচিব মুহাম্মদ নঈম উদ্দিন প্রমুখ।

না’তে রাসূল (সা.) পরিবেশন করেন শায়ের ওমর ফারুক ইরন, শায়ের আলভী হাসান।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত, না’তে রাসূল (সা.) শেষে মীলাদ, ক্বিয়াম ও মুনাজাতের মাধ্যমে মুসলিম উম্মাহ্’র শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দু’আ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 2:52 pm
মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে শ্যামল-মোজাম্মেল-রুপা

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে প্রশ্ন করার নামে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

তিন সাংবাদিক হলেন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং একই প্রতিষ্ঠানের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। সঙ্গে ছিলেন প্রসিকিউটর জহিরুল আমিন, মার্জিনা রায়হান, তারেক আবদুল্লাহসহ অন্যান্য প্রসিকিউটর।

শুনানিতে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় তিন সাংবাদিকের বিরুদ্ধে ১৭ আগস্ট প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করছে প্রসিকিউশন। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় চান তিনি।

শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়।

প্রসিকিউশন জানায়, ২০২৪ সালের ১৪ জুলাই গণভবনে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন তাকে প্রশ্ন করার নামে কিছু উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কয়েকজন সাংবাদিক। এর পরিপ্রেক্ষিতে আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি বলেছিলেন শেখ হাসিনা।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, ওই উসকানিমূলক প্ররোচনার ধারাবাহিকতায় জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়। এ মামলায় ১৪ জুলাইয়ের ওই ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 24 August, 2026, 1:11 pm
নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ আসামিকে খালাস ও চার আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে যে দুই আসামির তারা হলেন-সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা (৫৭) এবং শাহাদাত হোসেন শামীম(২০)।

আলোচিত এই মামলায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২০১৯ সালের ২৪ অক্টোবর রায় দিয়েছিলেন। রায়ে মাদ্রাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল।

নথিপত্র অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা নিজ কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় মামলা হলে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলা তুলে না নেওয়ায় ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে নুসরাতের হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ১০ এপ্রিল নুসরাতের মৃত্যু হয়। এ ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরে মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।