খুঁজুন
, ,

বোয়ালখালীতে আগুনে ৪০বসতঘর পুড়ে ছাই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 17 March, 2020, 11:51 am
বোয়ালখালীতে আগুনে ৪০বসতঘর পুড়ে ছাই

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে ৪০ বসতঘর।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের খন্দকার পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে মঙ্গলবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক নিরুপণ করা যায়নি।

আগুনে মাওলানা নাজমুল হক, ফজলুর হক, আলতাফ হোসেন, আবু তৈয়ব, সাখাওয়াত হোসেন ও করিম উদ্দিনের ১৪টি সেমিপাকা ঘর ও ২৬টি কাঁচা ঘর পুড়ে গেছে বলে জানান তিনি।

Feb2
Feb2

বন্যা-পরবর্তী পুনর্বাসনে দ্রুত সম্পৃক্ত হতে হবে: এরশাদ উল্লাহ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 8:51 pm
বন্যা-পরবর্তী পুনর্বাসনে দ্রুত সম্পৃক্ত হতে হবে: এরশাদ উল্লাহ

“বন্যার্তদের পাশে দাঁড়ান, মানবতার হাত বাড়ান” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও কার্যকর করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), চট্টগ্রাম মহানগরের বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সদস্য সচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক জনাব নাজিমুর রহমান। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, বন্যার তাৎক্ষণিক সংকট অনেক এলাকায় কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। অনেক পরিবার এখনও ঘরবাড়ি, প্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হলো পুনর্বাসন কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হওয়া। মহানগর বিএনপির প্রতিটি থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানাই, আপনারা মানবিক এই উদ্যোগে অংশ নিন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।

সভায় নেতৃবৃন্দ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পুনর্বাসন কার্যক্রমকে আরও গতিশীল করতে বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, মহানগর বিএনপির আওতাধীন সকল থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ, প্রয়োজন নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক জনসম্পৃক্ততা তৈরির উদ্যোগ গ্রহণ করা হবে যাতে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব করা সম্ভব হয়।তাই পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর স্বাভাবিক জীবন ফিরিয়ে আনতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল এবং শিহাব উদ্দিন মুবিন।

জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 8:31 pm
জঙ্গল সলিমপুরে পুলিশ ক্যাম্পের পানি পান করে ৩ পুলিশ সদস্য অসুস্থ

চট্টগ্রামের সীতাকুণ্ডে আলোচিত জঙ্গল সলিমপুরের আলিনগর এলাকায় পুলিশ ক্যাম্পের খাওয়ার পানি পান করে তিন পুলিশ সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

রোবার (২৬ জুলাই) সকালে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। ওই পানির নমুনা সংগ্রহ করে এরইমধ্যে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ক্যাম্পের পাশের একটি ঘর থেকে নিয়মিত খাওয়ার পানি সংগ্রহ করতেন পুলিশ সদস্যরা। রোববার সকালে ওই পানি পানের কিছুক্ষণ পরই কয়েকজন সদস্য অসুস্থ বোধ করতে শুরু করেন। পরে পানি পরীক্ষা করে দেখা যায়, পানিগুলোর রং সাদা এবং তাতে উৎকট গন্ধ রয়েছে। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা অসুস্থ পুলিশ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, জঙ্গল সলিমপুরের একটি চিহ্নিত সন্ত্রাসী চক্র আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে পানির মধ্যে কিছু ‘মিশিয়ে’ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম জানান, ‘বিষাক্ত পানি পান করে আমাদের তিনজন পুলিশ সদস্য অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যে মহলটি বারবার চাইছে আইনশৃঙ্খলা বাহিনী এখান থেকে চলে যাক, এটি তাদেরই একটি হীন চক্রান্ত হতে পারে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় গভীর তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।’

সততা-নিষ্ঠা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 26 July, 2026, 7:57 pm
সততা-নিষ্ঠা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থীদের পাশে দাড়ানোর জন্য নবীন আইনজীবীদের আহবান

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে অদ্য রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় আইনজীবী অডিটোরিয়ামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘নবীন আইনজীবী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, দূর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকার কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি সাধারণ সম্পাদকের উত্থাপিত দাবিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে ব্যবস্থা নিবেন মর্মে জানান। তিনি নবীনদের সততা ও নিষ্ঠার সাথে আইন পেশায় আত্মনিয়োগ করা ও গরীব দুস্থ অসহায় বিচারপ্রার্থী জনগণের পাশে দাড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, জুলাই বিপ্লবের সময় চট্টগ্রাম হতে ছাত্রদলের সোনালী ফসল শহীদ ওয়াসিম, শহীদ এড. সাইফুল ইসলাম আলিফ, জুলাই যুদ্ধে শহীদসহ ১৭ বছরের ফ্যাসীবাদের বিরুদ্ধে শহীদ হওয়া, পঙ্গু হওয়াদের স্মরণ করেন। অন্যান্য পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও আইনজীবীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার আশ্বাস দেন। এজলাস সংকটসহ আদালতের অন্যান্য সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন মর্মে জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন নবীন আইনজীবীদের স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় আইনজীবীদের বিভিন্ন যৌক্তিক ও দীর্ঘদিনের দাবি দাওয়া মন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি বলেন, পর্যাপ্ত জমির অভাবে চট্টগ্রামে আইনজীবীদের তীব্র চেম্বার সংকট দেখা দিয়েছে। এছাড়া আদালতের এজলাস সংখ্যা কম হওয়ায় এবং অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কারণে বিচারকার্য পরিচালনায় বেগ পেতে হচ্ছে। সাধারণ সম্পাদক নবীন ও জুনিয়র আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন এবং জীবনযাত্রার সহায়তার জন্য বিশেষ সরকারি প্রণোদনার ব্যবস্থা করার জোর দাবি জানান।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের পক্ষ থেকে যে চরম নির্যাতন ও দমন পীড়ন চালানো হয়েছে, দেশের মানুষ তা ভুলে যায়নি। ওই দুঃসময়ে নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে আইনজীবীরা যেভাবে আইনি সহযোগিতা দিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আগামী দিনেও আইনজীবীদের এই সহযোগিতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নানা অবিচার ও শোষণের কথা স্মরণ করেন। তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা সবসময়ই অনন্য ও আপসহীন ছিল। আগামীতেও সেই ভূমিকা ধরে রাখতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে নবীন আইনজীবীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: খাদেম উল কায়েস, চট্টগ্রামর জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম। কর্মশালায় আইনজীবী সমিতির সিনিয়র সহ সভাপতি সেলিমা খানম, সহ সভাপতি নিলুফার ইয়াসমিন লাভলী, অর্থ সম্পাদক আবুল মনছুর সিকদার, পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক সরোয়ার হোসাইন (লাভলু), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. লোকমান শাহ, নির্বাহী সদস্য যথাক্রমে আলী আকবর, সাদিয়া খান, জসিম উদ্দিন হিমেল, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ ফয়সাল উদ্দিন, মোমেনুল হক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান, দিলদার আহম্মদ ভূঁইয়া, মোক্তার উদ্দিন সাগর, দিদারুল আলম টিপু সহ প্রায় ১হাজার নবীন আইনজীবী অংশগ্রহণ করেন।