মৃত্যুপুরী ইতালি:২৪ ঘণ্টায় ৬৮৩ জনের মৃত্যু,মোট ৭৫০৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২০, ১১:৫৩ রাত
মৃত্যুপুরী ইতালি:২৪ ঘণ্টায় ৬৮৩ জনের মৃত্যু,মোট ৭৫০৩

ইতালিতে মহামারি আকার ধারণ করা প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব যেন কিছুতেই কমছে না। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও ৬৮৩ জন। এ নিয়ে সেখানে করোনায় প্রাণ হারালেন মোট ৭ হাজার ৫০৩ জন।

এদিন ইতালিতে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন আরও ৫ হাজার ২১০ জন। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩৮৬ জন।

ইউরোপের দেশটিতে এপর্যন্ত ৯ হাজার ৩৬২ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখনও চিকিৎসাধীন ৫৭ হাজার ৫২১ জন। এদের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার রোগীর অবস্থা সঙ্কটাপন্ন।

 

Feb2
Feb2