কাল বন্দরে স্থানীয় সমস্যা নিয়ে ৫ ওয়ার্ডের মতবিনিময় সভা
-
চট্টগ্রাম মহানগরীর বন্দর ও পতেঙ্গা থানা এলাকার জনদুর্ভোগ, যানজট, দূর্ঘটনা, জলাবদ্ধতা এবং বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা নিরসনের লক্ষ্যে আগামীকাল ১২ই অক্টোবর শনিবার সকাল ১০ ঘটিকায় সীম্যান্স হোস্টেলস্থ লিলি কমিউনিটি সেন্টারে ৩৭, ৩৮, ৩৯, ৪০ ও ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন সেবা সংস্থা এবং সমাজের বিভিন্ন স্তরের জনসাধারনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।
এতে বিভিন্ন সেবা সংস্থার মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ ডলফিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, ওয়াসার এমডি প্রকৌশলী একেএম ফজলুল্লাহ, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খায়েজ আহমেদ মজুমদার, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম এর প্রধান প্রকৌশলী প্রবীর কুমার সেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সহ বিভিন্ন সেবা সংস্থার উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
উক্ত মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থেকে সভাকে সফল করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন