‘করোনা অ্যালার্ট’ অ্যাপ তৈরী করেছেন নোবিপ্রবি’র সাবেক শিক্ষার্থী ড.শাহানুল
নোবিপ্রবি প্রতিনিধি : করোনায় সচেতনতা বৃদ্ধি ও করোনা মোকাবেলায় মোবাইলে ব্যবহার উপযোগী অ্যাপ তৈরি করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী ও তরুণ গবেষক ড. মুহাম্মদ শাহানুল ইসলাম ও তার দল, অ্যাপটির নাম দেওয়া হয়েছে “করোনা এলার্ট”।
অ্যাপটিতে রয়েছে করোনা ভাইরাস সংক্রান্ত যাবতীয় তথ্য। রয়েছে দেশী-বিদেশী পত্রিকার করোনা সম্পর্কিত খবর, করোনার উপর প্রশিক্ষণ, গুজব সম্পর্কে জানা, সাহায্য পাবার উপায়, করোনা আক্রান্তের মানচিত্র লিংক, করোনা নিয়ে গবেষণা, করোনার সতর্কতা এবং নানা রকমের সাহায্যের উপায়।
অ্যাপটির ওয়েব ডেভলপার হিসেবে আছেন আবদুর রাজ্জাক হাসান এবং হোস্টিং সমন্বয়ক হিসেবে আছেন মাহমুদুল হাসান।
অ্যাপটির বিষয়ে ড. মুহাম্মাদ শাহানুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের ব্যবহার বেশি। আর প্রত্যেকেই স্মার্টফোন ব্যবহার করে থাকি। সেই চিন্তা থেকে এই অ্যাপটি তৈরি যাতে ওয়েবসাইট থেকে তথ্য অনুসন্ধানে সময় ব্যয় না করে এই অ্যাপ থেকে সহজেই সকলে করোনার তথ্যগুলো পাবে।
তিনি বলেন, যদি উপযুক্ত স্পন্সর পাওয়া যায় তবে অ্যাপটিকে আরো অনেক উন্নত করা সম্ভব বলে মনে করি। করোনার কারণে গুগলের রিভিউয়ের কাজ ধীর গতি। এ কারণে অ্যাপটি গুগল প্লে স্টোরেতে পাওয়ার জন্য সাতদিন অপেক্ষা করতে হবে। যারা সরাসরি ডাউনলোড করতে এই ওয়েবসাইটে ডাউনলোড লিংকঃ https://helptuner.com/corona/ গেলেই হবে।’ফেসবুক পেজ’ করোনা অ্যালার্ট থেকেও ডাউনলোড করা যাবে অ্যাপটি।
ড. মুহাম্মদ শাহানুল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমুদ্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য চীনে পাড়ি জমান। চীনের তিয়ানজিন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মাছের খাবারের ক্যালকুলেটর, বিডি ফিশপিডিয়া, সমুদ্রবিজ্ঞান অভিধান, দিবস সমগ্র মোবাইল অ্যাপ ইত্যাদি।


আপনার মতামত লিখুন