ঠাকুরগাঁওয়ে পুকুরে নিখোঁজের ২৪ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে গরুকে গোসল ও পানি খাওয়াতে গিয়ে পুকুরে নিখোঁজ হওয়া যুবক আইনুল হক (৩০) এর মরদেহ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে রংপুর ডুবুরি দল।
শনিবার (২৮ মার্চ) বেলা ১২ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী
ইউনিয়নের হাউদা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শুক্রবার জুমআ’র নামাজের পর বাড়ীর পাশে একটি পুকুরে গরুকে গোসল ও পানি খাওয়াতে গিয়ে নিখোজ হয় সে। আইনুল হক ওই এলাকার ফারুক হোসেনের ছেলে ।
স্থানীয় ফায়ার সার্ভিস ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সন্ধ্যায় খবর পেয়ে উদ্ধার করতে না পেরে রংপুরের ডুবুরিদের খবর। পরে সেখান থেকে ডুবুরিরা ঘটনাস্থলে পৌছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আইনুলের মরদেহ উদ্ধার করে।
বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান বলেন, পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজে সহযোগিতা করছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পুলিশের প্রয়োজনীয় কাজ শেষে মরদেহ দাফন করার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন