খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ১১৫ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৮:৩৭ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে ১১৫ জন

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুরে গত চব্বিশ ঘন্টায় ১১৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার চৌধুরী।

সিভিল সার্জন জানান, লক্ষ্মীপুর একটি প্রবাসী অধ্যূষিত এলাকা। এ জেলায় এখন পর্যন্ত করোনা পজেটিভ কোন রোগী পাওয়া যায়নি। তবে এ পর্যন্ত ১৩২৬ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টাইনে শেষ হয়েছে ৭১৪ জনের। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬১২ জন এবং বাকী একজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

তিনি আরো জানান, শুষ্ক কাশি, জ্বর, সর্দির সাথে বিদেশ ভ্রমন বা বিদেশ ফেরতদের সাথে সংশ্লেষ থাকায় এ পর্যন্ত ৪ জনের সোয়াব টেষ্ট করতে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। ৩ জনের রেজাল্ট নেগেটিভ পাওয়া গেছে। তবে এক জনের রেজাল্ট পেন্ডিং হওয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়াও করোনা ভাইরাস মোকাবেলায় জেলায় আইসোলেশন এর জন্য প্রস্তুত রাখা আছে ১০০ বেড। এর মধ্যে সদর হাসপাতাল ৪০, রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ২০, কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-২০ টি বেড প্রস্তুত রয়েছে।

এদিকে করোনা ভাইরাস সংক্রামন রোধে সন্ধ্যা ৬টার পর থেকে জেলায় ঔষধের দোকান ব্যতীত সবধরণের দোকান ও কাঁচাবাজার বন্ধ রাখার বিশেষ ঘোষণা দেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল। এসময় সার ও কীটনাশকের দোকান সকাল ৯টা হতে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখার নির্দেশ দেন তিনি।

বিশেষ ঘোষণায় জানানো হয়, যানবাহনসহ বিভিন্ন দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলেও বিভিন্ন দোকানপাট ও রাস্তায় মানুষের আড্ডা ও চলাচল করতে দেখা যায়। করোনা সংক্রামক থেকে এ জেলার মানুষকে মুক্ত রাখতে পণ্যবাহী ট্রাক ছাড়া সকল প্রকার যানবাহন (বাস, রিক্সা, অটোরিক্সা, সিএনজি ও মোটরসাইকেল), হোটেল, রেস্টুরেন্ট ও চায়ের দোকান, পৌরসভা সহ সকল ইউনিয়ন পর্যায়ে হাট বাজার বন্ধ থাকবে নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল জানান, করোনা প্রতিরোধে জেলায় সেনাবাহিনীর সদস্যরা কাজ করছে। সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। এজন্য কোন প্রকার গুজবে কান দেয়া যাবে না। গুজব প্রচারকারীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, করোনা ভাইরাস মোকাবেলায় ইতোমধ্যে খাবার ও ঔষধের দোকান ব্যতীত সব দোকান ও যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপরোক্ত নির্দেশনা মানার আহ্বান জানান জেলা প্রশাসক।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…