খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা থেকে বাচঁতে স্বাস্থ্য বি‌ধি ক‌ঠোরভা‌বে অনুশীলন কর‌তে হ‌বে: রেজাউল করিম

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২০, ৮:৫৯ অপরাহ্ণ
করোনা থেকে বাচঁতে স্বাস্থ্য বি‌ধি ক‌ঠোরভা‌বে অনুশীলন কর‌তে হ‌বে: রেজাউল করিম

“দ্রুত সংক্রমনশীল এই ক‌রোনা ভাইরাসের সংক্রমন রোধ কর‌তে আমা‌দের‌কে অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকা‌রের স্বাস্থ্য বি‌ধি ক‌ঠোরভা‌বে অনুশীলন কর‌তে হ‌বে” বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (২৮ মার্চ) নগরীর বি‌ভিন্ন এলাকায় তুলনামূলক অস্বচ্ছল ব্যক্তি‌দের ব্যবহা‌রের জন্য স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরনকালে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমা‌দেরকে জীবানুমুক্ত থে‌কে রোগ প্র‌তি‌রো‌ধের শারী‌রিক সক্ষমতা‌কে টি‌কি‌য়ে রাখতে হ‌বে। প‌রিস্কার, প‌রিচ্ছন্ন ও প্র‌টে‌ক্টিভ জীবন য‌াপন কর‌তে হ‌বে।

এম. রেজাউল করিম চৌধুরী নিজে করোনা ভাইরাস প্রতিরোধে ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীর ৪১ ওয়ার্ডে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার,হেডক্যাপ ও সাবান সহ সুরক্ষা সামগ্রী বিতরণ করার উদ্দ্যেগ গ্রহন করেন। বেশকিছু দিন ধরে চলমান এই সুরক্ষা সামগ্রী প্রদানের অংশ হিসেবে তিনি শনিবার তার কর্মীদের দিয়ে নগরীর উত্তর কাট্টলী, দক্ষিণ কাট্টলী, উত্তর পাহাড়তলী, আমিন শিল্প এলাকা, জালালাবাদ, মোহরা, চান্দগাঁও, পশ্চিম বাকলিয়া, পূর্ব ষোলশহর, শুলকবহর এলাকায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে সচেতনতামূলক লিফলেট বিতরন করেন। এর আগে শুক্রবার জুম্মার নামাজের পর বিভিন্ন মসজিদে মসজিদে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তিনি।

এছাড়াও তিনি করোনা ভাইরাস প্রতিরোধে ২৪ মার্চ মঙ্গলবার দুপুরে নগরীর ৪১ টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় এই জীবানুনাশক ঔষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করার পর থেকে তিনি নিজহাতে নগরীর বিভিন্ন এলাকায় জীবানুুুনাশক ঔষুধ ছিটান এবং কর্মীদের দিয়ে জীবানুনাশক ঔষুধ ছিটানোর ব্যবস্থা করেন।

করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক,সাবান ও সেনিটাইজার এবং জীবানুনাশক ঔষুধ ছিটানো কার্যক্রম চলমান থাকবে বলেও জানান এম.রেজাউল করিম চৌধুরী।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…