খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সংক‌টকা‌লে ‌বিত্তবান‌রা মান‌বিকতার পরীক্ষায় সাড়া দিন:রেজাউল

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২০, ৪:৩১ অপরাহ্ণ
সংক‌টকা‌লে ‌বিত্তবান‌রা মান‌বিকতার পরীক্ষায় সাড়া দিন:রেজাউল

ক‌রোনা প‌রি‌স্থি‌তি‌তে সতর্কতা অবলম্ব‌নে জন‌বি‌চ্ছিন্ন হ‌য়ে উপার্জনহীন অসচ্ছল প‌রিবা‌রের মা‌ঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান কর‌ছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ ম‌নোনীত চট্টগ্রাম সি‌টি মেয়র পদপ্র‌ার্থী এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

রবিবার (২৯ মার্চ) সকালে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের হাজ্বী আব্দুল মোনাফ সওদাগরের বাড়ী ও ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ডের ভাড়াটিয়া‌দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কা‌লে নিজ উ‌দ্যো‌গে ছাপা‌নো ক‌রোনা প্র‌তি‌রো‌ধে ক‌রনীয় সম্প‌র্কিত নি‌র্দেশনা পত্রও বিতরন করেন তি‌নি।

তি‌নি ব‌লেন, দে‌শে দু‌র্যোগ, দু‌র্বিপাক, যুদ্ধাবস্থা ও মহামারী‌তে সকল‌কে অত্যন্ত ধর্য্য সহকা‌রে সরকা‌রি নি‌র্দেশনা অনুসরন ক‌রে চল‌তে হয়। দে‌শের বৃহত্তর জন‌গোষ্ঠীর জানমাল রক্ষায় আমা‌দের উ‌চিৎ সরকারী নি‌র্দেশনা যথাযথ ভা‌বে অনুসরন করা। এ সময় সব‌চে‌য়ে দুরাবস্থার সম্মুখীন হতে হয় সমা‌জের নিম্ম আ‌য়ের মানুষগু‌লো। তারা দি‌নে আ‌নে দি‌নে খায়। বঙ্গবন্ধু কন্যা জন‌নেত্রী শেখ হা‌সিনার নেতৃত্বাধীন জনবান্ধব সরকার ঘ‌রে ঘ‌রে খাদ্য পৌঁ‌ছে দি‌তে অঙ্গীকার ক‌রে‌ছেন। সমা‌জের বিত্তবান‌দেরও উ‌চিৎ নিম্ম আ‌য়ের মানু‌ষের জন্য খাদ্য সহায়তায় এ‌গি‌য়ে আসা। মান‌বিকতার পরীক্ষা আজ আমা‌দের সাম‌নে। সংক‌টকা‌লে মান‌বিকতার প‌রিচয় পাওয়া যায়। অ‌নে‌কেই আ‌ছেন, যারা নির‌বে এ ধর‌নের সহায়তা ক‌রে যা‌চ্ছেন। আ‌মি তা‌দের সকল‌কে আন্ত‌রিক ধন্যবাদ জানা‌চ্ছি এবং অন্য‌দের ও আ‌রো অ‌ধিকহা‌রে মানবতার কল্যা‌নে এ‌গি‌য়ে আসার অনু‌রোধ জানা‌চ্ছি।

তিনি বলেন,আমরা জা‌নিনা কত‌দিন আমা‌দের‌কে ক‌রোনা বি‌রোধী যু‌দ্ধে থাক‌তে হ‌বে। কিন্তু ধর্য্য, নিয়মানুব‌র্তিতা, সতর্কতা ও যার যার অবস্থান থে‌কে পর্যাপ্ত ভূ‌মিকা রে‌খে গে‌লে সৃ‌ষ্টিকর্তা আমা‌দের‌কে অবশ্যই বিজয়ী কর‌বেন। নগরবাসীর প্র‌য়োজ‌নে আ‌মি নি‌জে‌কে উৎসর্গ ক‌রে‌ছি। যত‌দিন পর্যন্ত আমার নগরবাসী ক‌রোনার প্রভাবমুক্ত হ‌চ্ছেনা, তত‌দিন আমার স‌চেতনতা ও সহায়তা কার্যক্রম অব্যাহত থাক‌বে। সে‌দিন হয়‌তো দূরে নয়, প্রিয় চট্টগ্রাম নগরী আবা‌রো চঞ্চল হ‌য়ে ওঠ‌বে, কর্মমূখর হ‌য়ে ওঠ‌বে। সবাই মুক্ত বাতা‌সে ঘুর‌বে, ফির‌বে, হাস‌বে, খেলব। তত‌দিন আমা‌দের ধর্য্য ধারন কর‌তে হ‌বে। আমা‌দের সরকার ই‌তিম‌ধ্যে ক‌রোনা চি‌কিৎসায় অ‌নেক প্রস্তু‌তি নি‌য়ে ফে‌লে‌ছেন। স‌র্বোচ্চ প্রস্তু‌তির কাজ অব্যাহত র‌য়ে‌ছে।

তিনি আরো বলেন, মহাখালী‌তে এক‌টি মা‌র্কেট‌কে ৩০০০ শয্যার বি‌শেষা‌য়িত হাসপাতা‌লে রুপান্ত‌রিত করা হ‌চ্ছে। কু‌র্মি‌টোলার হাসপাতা‌লের শয্য সংখ্যা বৃ‌দ্ধিসহ পু‌রোটাই ক‌রোনা কো‌ভিড ১৯ এর চি‌কিৎসায় ব্যবহার করা হ‌বে। সারা দে‌শের জেলা পর্যা‌য়েও এ চি‌কিৎসা পর্যসায়ক্র‌মে সম্প্রসা‌রিত করা হ‌বে।

এসময় অন্যা‌ন্যের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দিন বাচ্চু, কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী, ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাজ্বী আব্দুল মোনাফ সওদাগর, মো: ফরিদ নেওয়াজ, সৈয়দ হোসেন, মহিলা কাউন্সিলর প্রার্থী শাহিন আক্তার রোজী, ওয়ার্ড যুবলীগ নেতা হাসানুল আজম বাবলু, সাইফুল করিম চৌধুরী, এস এম আরিফুল ইসলাম, শহীদুল্লাহ, কাজী ইমতিয়াজ রুবেল, ওমর, আলম, রানা প্রমুখ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…