চিত্রনায়ক কাজী মারুফ স্ত্রীসহ করোনায় আক্রান্ত
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক কাজী মারুফ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। মারুফের বাবা প্রখ্যাত পরিচালক কাজী হায়াত সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল মারুফ ও তার স্ত্রীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এখন রোগের অবস্থা প্রাথমিক অবস্থায় রয়েছে। মারুফ ও তার স্ত্রী এই মুহূর্তে আইসোলেশনে রয়েছে।
কাজী হায়াৎ আরও জানান, মারুফ এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। সেখানেই তাদের ট্রিটমেন্ট চলছে।


আপনার মতামত লিখুন