সীতাকুণ্ডের বিআইটিআইডি হাসপাতালে ৬দিনে ৩৩টি নমুনা পরীক্ষা
সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্ত কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হয় করোনা শনাক্তের পরীক্ষা।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩৩টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে আজ ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন অফিসে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রন কক্ষ। শুধু তাই নয় যে সব হটলাইন নাম্বার রয়েছে ওই সব নাম্বারে যোগাযোগ করে সেবা নিতে পারবেন। তা ছাড়া অন্য রোগীদের সুবিধার্থে টেলি মেডিসিন সেবাও চালু করা হয়েছে।
এদিকে সোমবার ফৌজদারহাটস্থ বিআইটিআইডি হাসপাতলে সরকারের পক্ষ থেকে নয়শত এবং ব্যক্তিগত পক্ষ থেকে একশত পিস করোনা শনাক্তকরন কিট হস্থান্তর করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।


আপনার মতামত লিখুন