সাতকানিয়া- লোহাগাড়ায় ঘরবন্দি দেড় হাজার শ্রমজীবি মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
২৪ ঘণ্টা ডট নিউজ। লোহাগাড়া প্রতিনিধি : প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সরকারী নির্দেশনা অনুযায়ী ঘরে আটকে থাকা দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার দেড় হাজার শ্রমজীবি, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র ও নিন্ম আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১ এপ্রিল বুধবার দুপুর ১২টায় সাতকানিয়া সদর ইউনিয়নের বারদোনা গ্রাম থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী হতদরিদ্র ও শ্রমজীবি মানুষদের বাড়ী বাড়ী পৌঁছে দিচ্ছেন সাতকানিয়া সদর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো: নেজাম উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ফারুক আহমদ, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এস.এম আজিজ, স্থানীয় ইউপি সদস্য যুবলীগ নেতা মো: সেলিম উদ্দিন ও যুবলীগ নেতা জাবেদুর রশীদসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এদিকে, লোহাগাড়া উপজেলায় আমিনুল ইসলামের পক্ষে ঘরে আটকে থাকা হতদরিদ্র ও শ্রমজীবিদের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আমিনুল ইসলামের ব্যক্তিগত সহকারী আওয়ামী লীগ নেতা মিরান হোসেন মিজান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৈয়বুল হক বেদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিহান পারভেজ চৌধুরী, জেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক রানা বড়ুয়াসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
২৪ঘণ্টা/


আপনার মতামত লিখুন