খুঁজুন
শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে ঢাকার গোপিবাগ যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৭:৫৫ অপরাহ্ণ
সংবাদ সম্মেলনে ঢাকার গোপিবাগ যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলন

ব্যবসা প্রতিষ্ঠান দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে গোপীবাগ ৩৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

শনিবার (১২ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভূক্তভোগী লুক মিডিয়া নেটওয়ার্কের স্বত্তাধিকারী মোহাম্মদ হারুনের স্ত্রী ফারজানা জাহান জুঁই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বৈধ লাইসেন্স নিয়ে ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক ফুয়াদ ফয়সল জন ও তার সহযোগীরা তার কাছে ৩০ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাদেরকে নানা ভাবে হুমকি প্রদানসহ জোর পূর্বক ব্যবসা প্রতিষ্ঠান দখল করে এবং তাদের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে ফুয়াদ গং। পরে তাদের অত্যাচারে এলাকা ছাড়তে বাধ্য হয় পরিবারটি।

নিরাপত্তা চেয়ে একাধিকবার স্থানীয় পুলিশ প্রশাসনের সহায়তা চেয়েও কোন সহায়তা না পাওয়ায় সংবাদ সম্মেলনে উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী পরিবারটি।

Feb2

হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৫৮ অপরাহ্ণ
হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

শরীফ ওসমান হাদি হত্যার তদন্ত পরিচালনার জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবে অন্তর্বর্তী সরকার। রোববার (৮ ফেব্রুয়ারি) এ চিঠি দেওয়া হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে। এ বিষয়ে আগামী রোববার জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময়ে সবাইকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি মানুষ অধীর আগ্রহে এই নির্বাচনের অপেক্ষায় রয়েছেন। একইসঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি বর্তমানে বাংলাদেশের দিকে নিবদ্ধ। বিদেশি বহু সাংবাদিক ও পর্যবেক্ষক এরইমধ্যে বাংলাদেশে উপস্থিত হয়েছেন।

হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
হাদি সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরিফ ওসমান হাদি সমর্থকরা নেতাকর্মীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নগরের দুই নম্বর গেট মোড়ে এই কর্মসূচি শুরু হয়েছে।

আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুই নম্বর গেইট থেকে মেডিকেল সড়ক, বায়েজিদ সংযোগ সড়কেও যানচলাচল বন্ধ রয়েছে।

এ সময় আন্দোলনকারীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জাবের ভাইয়ের ওপর হামলা কেন, ইন্টেরিম জবাব দে’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’ ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে ‘হাদি হত্যার বিচার চাই’ লেখা ব্যানার দেখা গেছে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে। আমরা সতর্ক অবস্থানে আছি। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৩৭ অপরাহ্ণ
প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নগরের আগ্রাবাদ থেকে দেওয়ানহাট পর্যন্ত এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন। বক্তব্যে তিনি কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের শাসনামলে হত্যাকাণ্ডের শিকার ছাত্রশিবিরের চারজন নেতাকর্মী ইমরান খান রাজীব, আবিদ বিন ইসলাম, সাকিবুল ইসলাম এবং ফয়সাল আহমেদ শান্তকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, বিভিন্ন সময় সংগঠনের ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হলেও ছাত্রশিবির তার আদর্শিক অবস্থান থেকে বিচ্যুত হয়নি। শিবির প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের ছাত্রসমাজের নৈতিকতা, আদর্শিক উন্নয়ন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। একটি আদর্শিক, সুশৃঙ্খল ও মানবিক সমাজ গঠনে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি অতীতের প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সংগঠনের টিকে থাকা ও কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতার ইতিহাস তুলে ধরেন এবং শহীদদের আত্মত্যাগ সংগঠনের নেতাকর্মীদের সামনে প্রেরণার উৎস হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বক্তব্যে তিনি তরুণ প্রজন্মকে দেশ, জাতি ও নৈতিক মূল্যবোধ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

র‍্যালিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত চট্টগ্রাম-১০ সংসদীয় আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালি, মহানগর দক্ষিণ শাখা শিবিরের সাবেক সভাপতি কেফায়েত উল্লাহ ও মু. শহীদুল ইসলাম এবং সাবেক সেক্রেটারি মোহাম্মাদ ইকবাল।