কাল শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লক্সের মাসিক ত্বরিকত বৈঠক
ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯, ৯:২২ রাত
শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লক্সে ট্রাস্ট বাংলাদেশ র্কতৃক পরিচালিত আগ্রাবাদস্থ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের মাসিক ত্বরিকত বৈঠক আগামীকাল ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
রবিবার বাদে মাগরিব জিকির ও দোয়া মাহ্ফিলের মধ্য দিয়ে বৈঠক শুরু হবে। এতে সভাপত্বিত করবেন রহমানিয়ে শরিয়ত পীরে কামেল হযরত মাওলানা শাহজাদা মাহমদুল হক মজিদি (ম. জি. আ) পীর সাহেব কেবলা গারাংগিয়া।
গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কমপ্লক্সের পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী, এতে সকল ভক্ত অনুরক্তদের শাহ মজিদিয়া ইসলামী কমপ্লক্সের মাসিক তরিক্বত বৈঠক জিকির ও দোয়া মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছেন তিনি।



আপনার মতামত লিখুন