খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ
চট্টগ্রামে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক দিলো কেএসআরএম

নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রামের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য উল্লেখযোগ্য সংখ্যক পারসোনাল প্রটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) ও মাস্ক (ফেস কভার) দিয়েছে ইস্পাত নির্মাণকারী শিল্পগ্রুপ কেএসআরএম।

রবিবার (৫ এপ্রিল) বিকালে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের হাতে কেএসআরএমের পক্ষে এসব পিপিই ও মাস্ক তুলে দেন প্রতিষ্ঠানের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

এ প্রসঙ্গে কেএসআরএমের মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম বলেন, দুর্যোগকালীন সময় ছাড়াও দেশ ও দেশের সাধারণ মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকে কেএসআরএম। সেই ধারাবাহিকতায় এ অঞ্চলের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে কেএসআরএম বর্তমান পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পিপিই ও মাস্ক প্রদান করেছে। এসব অত্যাবশ্যকীয় উপকরণ হস্তান্তর করা হয় প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের পক্ষ থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী কেএসঅঅরএম প্রয়োজনে আরও পিপিই ও মাস্ক সরবরাহ করবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহানের সঙ্গে জেলা প্রশাসকের কথা হয়েছে। ওই সময় আশ্বস্থ করা হয়েছে জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে চট্টগ্রামের যেসব বস্তিতে অর্থ ও খাদ্য সংকট দেখা দেবে সেখানে নগদ অর্থ ও ত্রাণ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে কেএসআরএম। পাশাপাশি নগরী ও নগরীর বাইরে কেএসএসএমের মালিকানাধীন যেসব খালি প্লট রয়েছে সেখানে সরকার ও প্রশাসনের চাহিদা অনুসারে কোয়ারেন্টাইন চালু করার জন্য সর্বাত্মক সহায়তা করা হবে। তবে এসবের সব কিছুই করা হবে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে।

পিপিই ও মাস্ক হস্তান্তরের সময় জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন বলেন, কেএসআরএম দেশের যেকোনো কঠিন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এ অঞ্চলের যেকোনো দুর্যোগে আমরা তাদের কাছে পেয়ে থাকি। আমরা ইতিমধ্যে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পিপিই সরবরাহ নিশ্চিত করেছি সির্ভিল সার্জনের মাধ্যমে।

তিনি বলেন,কেএসআরএমের দেওয়া পিপিই চট্টগ্রামের চিকিৎসকদের চিকিৎসা প্রদানে সহায়তা করবে। যেসব চিকিৎসক পিপিই না থাকার কারণে চিকিৎসা দিতে ভয় পাচ্ছেন, তাদের ভয় দূর হবে। সরকারি-বেসরকারি প্রতিটি হাসপাতালে পিপিই সরবরাহ করা হবে পর্যায়ক্রমে। প্রত্যেক চিকিৎসক পিপিই পরিধান করে চিকিৎসা দিতে পারবেন। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের শংকা থাকবে না চিকিৎসকদের।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…