চট্টগ্রামে এক দিনে আরও ৪ মৃত্যু, শনাক্ত ২৬৭
চট্টলা নিউজ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৬৭ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৪৪ এবং উপজেলা পর্যায়ে ১২৩ জন। একই সময়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের এগারো ল্যাব এবং কক্সবাজারে ১৩৬৭ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ২৬৭ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৯৮ হাজার ৯৯১ জন। এর মধ্যে নগরে ৭২,০১৩ জন এবং উপজেলা পর্যায়ে ২৬,৯৭৮ জন।
তিনি বলেন, গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২১৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বিআইটিআইডিতে ৩২৪ জনের নমুনা পরীক্ষা করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
কক্সবাজারে মেডিকেল কলেজে চট্টগ্রামের ৯ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এন্টিজেন টেস্টে ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শেভরনে ১১৪ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৩০ জনের নমুনা পরীক্ষা করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আরটিএলে ৯ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মেডিকেল সেন্টার হাসপাতালে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং ইপিক হেলথ কেয়ারে ৩৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
এদিন ইমপেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালী ২ জন, আনোয়ারা ১৪ জন, চন্দনাইশ ৬ জন, পটিয়া ৭ জন, বোয়ালখালী ৮ জন, রাঙ্গুনিয়া ২৯ জন, রাউজান ২০ জন, ফটিকছড়ি ১০ জন, হাটহাজারী ২১ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ০ জন এবং সন্দ্বীপে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১২১৫ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৬৮২ এবং উপজেলায় ৫৩৩ জন।


আপনার মতামত লিখুন