খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক সঞ্জয় সেনের অর্থায়নে ৩২ পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১০:৩৩ অপরাহ্ণ
সাংবাদিক সঞ্জয় সেনের অর্থায়নে ৩২ পরিবারকে খাদ্যদ্রব্য প্রদান

২৪ ঘণ্টা ডট নিউজ। ডেস্ক নিউজ : করোনা ভাইরাসের কারণে সারা দেশ প্রায় লকডাউন। একারনে কর্মহীন হয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে অতিদরিদ্র শ্রমজীবী পরিবারের মানুষগুলো, যারা দিন আনে দিন খায়।

পরিবারের তিন বেলা পেটের ভাতের জোগান কিভাবে দেবেন, সেই চিন্তায় দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো।

করোনা ভাইরাসের কারনে সৃষ্ট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া নিন্ম আয়ের অসহায় পরিবারের তিন দিনের খাবারের দুশ্চিন্তা দূর করতে দোহাজারী পৌরসভার দিয়াকুল সৎসঙ্গ পাড়া এলাকার অতিদরিদ্র শ্রমজীবি ৩২ টি পরিবারের মাঝে তিন দিনের খাদ্যদ্রব্য (চাল, ডাল, তেল, পেঁয়াজ, আলু) প্রদান করলেন দৈনিক ভোরের দর্পণ ও ২৪ ঘণ্টা ডট নিউজের পটিয়া প্রতিনিধি এবং পটিয়া উপজেলা গ্রাম ডাক্তার সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জয় সেন।

সোমবার (৬ এপ্রিল) বিকালে দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খাদ্যদ্রব্য বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রাম ডাক্তার অমিত চক্রবর্তী পলাশ, দোহাজারী পৌরসভার শিক্ষা, সামাজিক উন্নয়নমূলক ও অরাজনৈতিক সংগঠন হৃদয়ে দিয়াকুল এর উপদেষ্টা মোঃ আকিব হাসান, সভাপতি মোঃ সাইমুন, সহ দপ্তর সম্পাদক রিমন সেন, সহ সাংগঠনিক সম্পাদক তারেক উদ্দিন জিসান, সহ শিক্ষা ও ক্রিড়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সহ কার্যকরী সদস্য অমিত সেন, রানা দাশ, মোঃ ইমন, মোঃ জাহেদ প্রমুখ।

খাদ্যদ্রব্য বিতরণকালে সাংবাদিক সঞ্জয় সেন বলেন, “বর্তমান সময়ে খেটে খাওয়া নিন্ম আয়ের মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারগুলোও নিদারুণ কষ্টে আছে।

একজন সংবাদকর্মী হিসেবে তাঁদের অবর্ণনীয় দুঃখ খুব কাছ থেকে দেখি। অনেকে লোকলজ্জার ভয়ে কারো কাছে অভাবের কথা প্রকাশ করেন না। আমার সামর্থ্য অনুযায়ী নিজ জন্মস্থানের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

বিত্তশালীরা স্ব স্ব এলাকায় তালিকা তৈরী করে সবার অগোচরে ঘরে ঘরে গিয়ে খাদ্যদ্রব্য প্রদান করলে লোকগুলো উপকৃত হবে। সরকারের পাশাপাশি বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিৎ।” নিজ নিজ সামর্থ্য অনুযায়ী অন্ততপক্ষে একজন মানুষকে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।

২৪ ঘণ্টা/ আর এস পি

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…