খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটরা করোনাভাইরাসের অনুরূপ ক্ষতিকারক : সুজন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৪:২৪ অপরাহ্ণ
দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটরা করোনাভাইরাসের অনুরূপ ক্ষতিকারক : সুজন

দ্রব্যমূল্য বৃদ্ধির সিন্ডিকেটরা করোনাভাইরাসের অনুরূপ ক্ষতিকারক বলে অভিমত প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত আহবান জানান।

এ সময় জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য চাই শীর্ষক নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা সুজন বলেন করোনাভাইরাস একটি বৈশ্বিক দূর্যোগ। এ দূর্যোগে অসহায় মানুষের পাশে দাড়ানো দেশের সকল বিবেকবান মানুষের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমাদের সবাইকে কাধে কাধ মিলিয়ে এ দুর্যোগকে মোকাবেলা করতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনাভাইরাসের পাশাপশি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করছেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী আহবানে সাড়া দিয়ে দেশের সকল মানুষ কৃচ্ছতা সাধন এবং ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। কিন্তু অত্যন্ত দুঃখজনক ভাবে দেখা যাচ্ছে যে কিছু কিছু ভোগ্য পণ্য সিন্ডিকেটগণ একদিকে সরকারের ত্রাণ তহবিলে অনুদান দিচ্ছে ঠিক কিন্তু অন্যদিকে জনগনের নিত্য ব্যবহার্য পণ্যের দাম বৃদ্ধি করে সে অনুদানের টাকা একদিনেই জনগনের পকেট থেকে কেটে নিচ্ছে। বিশেষ করে আটা, ভোজ্য তেল, চাল এবং সাধারণ ব্যবহার্য ডালের দাম এক দুইদিন পরপর ১টাকা থেকে দেড় টাকা করে বাড়িয়ে দিচ্ছে। বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পরিকল্পিত মূল্য বৃদ্ধি করছেন। সরকারকে কঠোর হাতে অতিলোভী অসাধু এসব ব্যবসায়ীকে দমন করতে হবে। তাই ভোগ্য পণ্য সিন্ডিকেটদের কাছ থেকে কোন প্রকার অনুদান গ্রহণ না করে ঐসব সিন্ডিকেটদের আমদানি মূল্যের সাথে কিছু খরচ যোগ করে পণ্যের দাম নির্ধারণে বাধ্য করার জন্য সরকারের নিকট বিনীত অনুরোধ জানান তিনি।

তিনি বলেন,ঐসব সিন্ডিকেটরা যেভাবে অগ্রসর হচ্ছে তাতে করে আসন্ন রমজানে জনগনের নাভিশ্বাস উঠে যাবে। একদিকে করোনার তান্ডবে জনগন দিশোহারা অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা হয়ে জনগনের উপর আবির্ভূত হবে। যারা জনগনের দূর্দিনে মরার উপর খাড়ার ঘা হিসেবে আবির্ভূত হবে তারাও করোনাভাইরাসের অনুরূপ ক্ষতিকারক। তাদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের মতো অভিযোগ গ্রহণ করা যায় বলে মত প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, বর্তমানে সরকার এবং সরকারের বিভিন্ন প্রশাসন করোনাভাইরাস নিয়ন্ত্রণে দিনরাত বিরামহীনভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এ সুযোগে ঐসব মুনাফাখোর সিন্ডিকেটরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

করোনাভাইরাস নিয়ন্ত্রণের পাশাপাশি মজুতদারি এবং অতিরিক্ত মূল্যবৃদ্ধির বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীসহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিনীত অনুরোধ জানান তিনি।

এছাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যতালিকা টাঙানো এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে কি না, সেটি পর্যবেক্ষণের জন্য সব বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা নিয়মিত মনিটরিং করারও আহবান জানান তিনি।

সুজন আগামী রমজান মাসের চাহিদাকে মাথায় রেখে টিসিবি’র মাধ্যমে বিকল্প আমদানির ব্যবস্থা গ্রহণ করার জন্য বানিজ্যমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…