কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২০, ৫:১১ সন্ধ্যা
কমলগঞ্জে করোনার উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধি ::: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় করোনাভাইরাসের উপসর্গ সর্দি, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে শিশুটি মারা যায়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান বলেন, কিছু দিন আগে শিশুটির নিউমোনিয়ায় আক্রান্ত হলে হাসপাতালে নিয়ে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যায়। এখন কি কারণে মারা গেছে ডাক্তার ছাড়া সঠিক বলা যাবে না।

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল আলম ভূঁইয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক এবং স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক দল গিয়ে কালেঙ্গা গ্রামের লিটন মিয়ার মৃত ২ বছরের শিশুর নমুনা সংগ্রহ করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত কিনা তা রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। তবে প্রাথমিক ভাবে ধারনা শিশুটি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়নি। হয়তো নিউমোনিয়া জনিত সমস্যায় হয়তো মারা গেছে।

Feb2
Feb2